হোম পেজখেলাধুলা
কলঙ্কিত আইপিএলফ্র্যাঞ্চাইজিদের দুর্নীতিবিরোধী কর্তা নিয়োগক্রীড়া ডেস্ক স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার দিলি্ল পুলিশের কাছে আটক হওয়ায় বেশ নড়েচড়ে বসেছে আইপিএল কর্তারা। দুর্নীতি প্রতিরোধে তারা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। তারই জের ধরে টুর্নামেন্টের বাকি সময়টায় প্লে-অফ নিশ্চিত করা চারটি দলে কর্তা নিয়োগ করেছে টুর্নামেন্টটির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)।
রোববার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় প্রতিটি দলে কর্তা নিয়োগের সিদ্ধান্ত... বিস্তারিত
মহিলা এশিয়া কাপ বাছাইপর্ব শুরু আজবাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডক্রীড়া প্রতিবেদক এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে আজ থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বাছাই পর্বের খেলাগুলো। আজ ইরান-ফিলিপাইন ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে এ আসরের। বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে দুই দল। একই দিন, একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দিনই কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে তাদের। তাই শুরুটা একটু কঠিনই হবে সুইনুদের জন্য।... বিস্তারিত
অনিশ্চিত ক্রিকেট বোর্ডের নির্বাচনহাইকোর্ট-সুপ্রিমকোর্টের রায়ের পর মামলাটি এখন আপিল ডিভিশনে রয়েছে। গত ১৫ এপ্রিল এর শুনানি হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।ক্রীড়া প্রতিবেদক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যভুক্ত প্রত্যেকটি ক্রিকেট বোর্ডকেই আগামী জুনের মধ্যে নির্বাচিত কমিটি গঠন করতে হবে। আর তা করা না হলে, সরাসরি হস্তক্ষেপ করবে আইসিসি। কাজেই ডেটলাইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে দেড় মাসের কম সময় আছে। অথচ এখনো পর্যন্ত নাজমুল হাসান পাপনের বোর্ড সুরাহা করতে পারেনি- কোন গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে আসন্ন বিসিবির নির্বাচন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনা অনুযায়ী বিসিবি প্রধানের দায়িত্ব... বিস্তারিত
রেকর্ডের পথে বার্সাক্রীড়া ডেস্ক স্প্যানিশ লা লিগায় শিরোপা আগেই উদ্ধার করেছে বার্সেলোনা। লক্ষ্য এখন রেকর্ড পয়েন্ট গড়ে শিরোপা ঘরে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। সে পথে ভালোভাবেই এগিয়ে চলছে টিটো ভিলানোভার দল। রোববার ন্যু ক্যাম্পে কাতালানরা ২-১ গোলে ভ্যালাদলিদকে হারিয়েছে। এ জয়ের ফলে ৩৬ ম্যাচে বার্সার অর্জন ৯৪ পয়েন্ট। সর্বোচ্চ ১০০ পয়েন্ট নিয়ে গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। তাই বাকি দুই ম্যাচে জয় পেলে সেই মাইলফলক স্পর্শ করতে পারবেন ইনিয়েস্তা-জাভিরা।... বিস্তারিত
সমালোচনায় মুখর কিউই মিডিয়াক্রীড়া ডেস্ক লর্ডস টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৩৯ রান। ফলে দারুণ এক জয়ের স্বপ্নই দেখেছিল সমর্থকরা। কিন্তু স্টুয়ার্ট ব্রড ঝড়ে তাদের সেই স্বপ্নকে মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত করে কিউইরা গুটিয়ে গেছে মোটে ৬৮ রান করে। এমন নৈরাশ্যকর ব্যাটিং পারফরম্যান্সে ম্যাককালামবাহিনীর তীব্র সমালোচনায় মুখর হয়েছে কিউই মিডিয়াগুলো।
'হোম অব ক্রিকেট'খ্যাত লর্ডসের মাঠে এটি দশম সর্বনিম্ন স্কোর। আর নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এ... বিস্তারিত
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেটাররাক্রীড়া প্রতিবেদক আর্থিক অনুদান নিয়ে সাভারের 'রানা প্লাজা' ভবনধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এক টেস্টের ম্যাচ ফির পুরো টাকাই ক্ষতিগ্রস্তদের দিচ্ছেন তারা।
জিম্বাবুয়ে টেস্ট সিরিজ চলাকালে এমন সিদ্ধান্ত হয়েছিল- রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের এক টেস্টের ম্যাচ ফির পুরো টাকা দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার ম্যাচ ফির টাকা বোর্ড থেকে পেয়েছেন ক্রিকেটাররা। তবে ক্রিকেটাররা এই অনুদান সরাসরি ক্ষতিগ্রস্ততের হাতে পেঁৗছে দিতে চান। কিন্তু কতজনকে এবং কী... বিস্তারিত
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালক্রীড়া ডেস্ক প্রিমিয়ার লিগে চতুর্থস্থান নিয়ে মৌসুম শেষ করল আর্সেনাল। তবুও ইউরোপ সেরার প্রতিযোগিতায় অংশগ্রহণটা নিশ্চিত হলো গানারদের। লিগের শেষ ম্যাচে আর্সেন ওয়েঙ্গারের দলের জয়টিও রেখেছে বিরাট ভূমিকা। রোববার উত্তর লন্ডনের ক্লাবটি ১-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। এদিন অবশ্য পয়েন্ট খোয়ায়নি লন্ডনের অপর দুই ক্লাবও। দিনের অপর ম্যাচে চেলসি ২-১ গোলে এভারটনকে এবং টটেনহাম গ্যারেথ বেলের একমাত্র গোলে সান্ডারল্যান্ডকে পয়েন্টবঞ্চিত করেছে। তবে লন্ডনের ক্লাবগুলোর রাতে হতাশ হয়েছে... বিস্তারিত
'স্পষ্টতই আশা করছি এটা হবে বায়ার্ন'বিশ্ব ফুটবলের সেরা ফুলবেকদের একজন ফিলিপ লাম। দুটি বিশ্বকাপসহ চারবার ইউরোপ সেরার লড়াইয়ে জামার্নির প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৩ সালে যোগ দিয়ে এখনো সাফল্যের সঙ্গে বায়ার্ন মিউনিখকে নেতৃত্ব দিচ্ছেন লাম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২৫ মে বুন্দেসলিগার আরেক জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তার দল। সোমবার ফিফা ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাব, দেশসহ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ২৯ বছর বয়সী এই জার্মান ফুটবলার।সামাজিক এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ফুটবল কী ধরনের ভূমিকা রাখতে পারে?
ফিলিপ লাম : ফুটবল জনগণকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। সারাবিশ্বের মানুষই ফুটবল খেলে। অনেক মানুষ বিশেষ করে বাচ্চা এবং তরুণরা খেলাটাকে সত্যিই উপভোগ করে। আর আমাদের গ্রীষ্মকালীন এই ক্যাম্পের উদ্দেশ্য শুধুই খেলাধুলা নয়। সেখানে তিনটি কর্মসূচি আছে- খেলাধুলা, পুষ্টি এবং চরিত্র গঠন। এই বিষয়গুলোর ওপর তারা খুব জোর দেয় এবং আমার... বিস্তারিত
এ সপ্তাহেই ক্লাবের সঙ্গে বসবে হকি ফেডারেশনক্রীড়া প্রতিবেদক খেলোয়াড়দের কথা না ভেবে ফেডারেশনের নির্বাচন নিয়েই বেশি ব্যস্ত হয়ে উঠেছিলেন হকির কর্মকর্তারা। গত্যন্তর না দেখে ধর্মঘটের ডাক দেন খেলোয়াড়রা। লিগের দাবিতে জাতীয় দলের সমস্ত কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত নেন তারা। এরপরই টনক নড়ে কর্মকর্তাদের। খেলোয়াড়রা চান শিগগিরই দল বদল হোক। আর ক্লাবগুলো চাইছে নির্বাচনের পর দল বদল করতে। ক্লাব ও খেলোয়াড়দের পরস্পরবিরোধী আচরণে হকিতে দেখা দিয়েছে সঙ্কট। খেলোয়াড়রা ক্যাম্পে যোগ না দেয়ায় হকির নতুন কোচকেও... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin