হোম পেজস্বদেশ
গলাচিপা রাঙ্গাবালীর বন উজাড়দস্যুরা বনবিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে গাছশফিউল সোহাগ গলাচিপা পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীর বাঁধবাগানসহ বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। বনদস্যুরা বনবিভাগের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে রাতে নির্বিচারে গাছ কেটে নিয়ে যাচ্ছে। তারা চরের বনাঞ্চল থেকে শুরু করে সামাজিক বনায়নের গাছ অবাধে কেটে নিচ্ছে। কেটে নেয়া গাছের অধিকাংশই প্রকাশ্যে নৌকা ও ট্রলার বোঝাই করে ভোলাসহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।
বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের আওতায় চরআগস্তি বিটের চরবাংলা ও চরনজিরসহ ৪টি দ্বীপে ৩ হাজার... বিস্তারিত
কর্মসৃজন প্রকল্পনগরকান্দায় নামমাত্র কাজ করে বরাদ্দ লোপাটনগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ও পুরাপাড়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে কম শ্রমিক দিয়ে নামমাত্র কাজ করে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বরাদ্দের সিংহভাগ টাকাই লুটপাট করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ২০১২-১৩ অর্থবছরে (দ্বিতীয় পর্যায়) ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ফুলসুতি ইউনিয়নে ৭ লাখ ৭০ হাজার টাকা ও পুরাপাড়া ইউনিয়নে ১২ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
শনিবার সরেজমিন... বিস্তারিত
আত্রাইয়ে টেন্ডার নিয়ে আ'লীগের দু'গ্রুপের ধাওয়া -পাল্টা ধাওয়ানওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ এলাকায় মঙ্গলবার দুপুরে টেন্ডারের সিডিউল ক্রয়ে বাধা দেয়ায় আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি লাঞ্ছিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন জলমহাল ইজারা দেয়ার জন্য প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে টেন্ডার আহ্বান করা হয়। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত টেন্ডার ক্রয়ের শেষ দিন ছিল।... বিস্তারিত
পৌর নির্বাচনসোনাইমুড়ীতে ভোটযুদ্ধে ৬ মেয়রপ্রার্থীবেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়রপদে শেষ পর্যন্ত ৬ প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়রপ্রার্থী এসএ মাহমুদ হিমু তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৬ জনের ভোটযুদ্ধ নিশ্চিত হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামনু জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়রপদে এসএ মাহমুদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে মেয়রপদে মোশারফ হোসেন দুলাল এবং মনিরুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল হয়। তাই চূড়ান্ত... বিস্তারিত
খুলনায় বৃক্ষমেলাখুলনা অফিস খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মঙ্গলবার নগরীর শহীদ হাদিস পার্কে শুরু হয়েছে। 'গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করব সুখের পরিবেশ' সস্নোগানের মধ্যদিয়ে মেলা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল। জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষমেলার আয়োজন করছে।
এ উপলক্ষে আলোচনা সভায় খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা... বিস্তারিত
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহতস্বদেশ ডেস্ক যশোরের চৌগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকূপা, টাঙ্গাইল, ঝালকাঠি এবং নাটোরের বাগাতিপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
যশোর/চৌগাছা : যশোরের চৌগাছায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ফরিদপুরের আটরশি থেকে ৪০-৪৫ জন লোক বাসযোগে চৌগাছা ফিরছিলেন। রাত ২টার দিকে তারা চৌগাছা-যশোর সড়কের কড়াইতলা নামক স্থানে পেঁৗছলে বাসচালক নিয়ন্ত্রণ... বিস্তারিত
সিলেটে রাবার বাগান শ্রমিকদের অনশনশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা সিলেট বিভাগের চারটি সরকারি রাবার বাগানের শ্রমিকরা মজুরি বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে এক সপ্তাহ ধরে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শেষে সোমবার সকালে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ২টার এডিসি আবদুল ওয়াদুদ ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকের হোসেন চৌধুরী অসীম শ্রমিকদের অনশন ভঙ্গ করান এবং আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও, ভাটারা, হবিগঞ্জের... বিস্তারিত
নোয়াখালীতে কারামুক্ত বিএনপি নেতাকে সংবর্ধনানোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহানকে মঙ্গলবার তার নিজ এলাকায় গণসংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সুবর্ণচর উপজেলার বিএনপি সভাপতি এবিএম জাকারিয়া, সদর উপজেলার বিএনপি সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, শহর বিএনপি সাধারণ সম্পাদক আবু নাছের,... বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় আইন লঙ্ঘন করে পুকুর ভরাটপরিবেশ অধিদপ্তরের বাধা উপেক্ষাব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তরের বাধা উপেক্ষা ও জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পৌর এলাকার পশ্চিম মেড্ডায় একটি বৃহদাকারের পুকুর ভরাট করা হচ্ছে। ৫ দিন ধরে মেশিনের মাধ্যমে বালু ফেলে পুকুরের বেশিরভাগ অংশ ভরাট করা হয়েছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিযেছে। জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তরকে পুকুর মালিকের বিরুদ্ধে মামলা করা করার নির্দেশ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক দোকানদার জানান, এলাকায় আর কোনো... বিস্তারিত
চাষাঢ়া আ'লীগ অফিসে বোমা হামলাবিচারিক কার্যক্রম এক যুগ পর শুরুনারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার এক যুগ পর এর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ওই ঘটনায় করা একটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর মঙ্গলবার বিচারক বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। ৩ জুলাই জজকোর্টে মামলার বিচারিক কার্যক্রমের প্রথম শুনানি হবে।
মামলার বাদী ও নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জানান, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায়... বিস্তারিত
জামায়াত-শিবিরের নাশকতাঅর্থাভাবে বন্ধ পুড়ে যাওয়া তিন বগির মেরামতসৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা রাজশাহীতে জামায়াত-শিবিরের দেয়া আগুনে পড়ে যাওয়া ৩টি অত্যাধুনিক বগির মেরামত কাজ অর্থাভাবে বন্ধ রয়েছে। বগিগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পড়ে আছে। এজন্য বাড়তি টাকা বরাদ্দ করতে পশ্চিম রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী বরাবর চিঠি পাঠানো হয়েছে।
ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিলাসবহুল প্রতিটি বগির দাম দেড় কোটি টাকা। ২ মার্চ জামায়াত-শিবির রাজশাহী স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বগিতে আগুন দেয়। এতে বগি ৩টি পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত... বিস্তারিত
বাজেট ঘোষণাস্বদেশ ডেস্ক রাজবাড়ী ও কুমিল্লার লাকসাম পৌরসভা এবং ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট সোমবার ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজবাড়ী : রাজবাড়ী পৌর মেয়র তোফাজ্জল হোসেন মিয়া পৌর অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২৪ কোটি ৩০ লাখ ২ হাজার ৪২৫ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন, কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, কাউন্সিলর এএফএম... বিস্তারিত
মৌলভীবাজারে নকল পানীয় তৈরির উপকরণ জব্দশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের চুবড়া এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত সোমবার নকল পানীয় লিচু ড্রিংকস তৈরির উপকরণ জব্দ করেছে। এ সময় কারখানা মালিককে ৬ মাসের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দেড় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চুবড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নকল লিচু ড্রিংকস তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল, দূষিত পানি এবং প্রায় ২... বিস্তারিত
মনিরামপুর চুনারুঘাট বেলকুচি মাদারগঞ্জ মিঠাপুকুরে ৫ খুনস্বদেশ ডেস্ক হবিগঞ্জের চুনারুঘাট, সিরাজগঞ্জের বেলকুচি, জামালপুরের মাদারগঞ্জ, রংপুরের মিঠাপুকুর এবং যশোরের মণিরামপুরে নবজাতকসহ পাঁচজন খুন হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
হবিগঞ্জ/চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামে মাখন দেব নাথ (৬০) নামে এক বৃদ্ধকে দ্বিখ-িত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মাখন দেব নাথ পঞ্চাশ গ্রামের মৃত নরেন্দ্র দেব নাথের ছেলে। রাত ১১টায় নিহত মাখন দেব নাথ খাবার... বিস্তারিত
মাদারগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে মঙ্গলবার ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকান ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার মাঠে বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে চরভাটিয়ানী গ্রামের সঙ্গে চরমোতাবর ও তরপাইড় গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের প্রায় ৩০টি... বিস্তারিত
শর্ট নিউজসাতক্ষীরায় ২৫ গরুসহ ১২ ভারতীয় আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে বিজিবি মঙ্গলববার ২৫টি গরুসহ ১২ ভারতীয় নাগরিককে আটক করলেও পরে তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠানো হয়। তারা হলেন- ভারতের উত্তর চবি্বশ পরগনা জেলার ভাদুড়িয়া থানার কাটিয়া পূর্বপাড়া গ্রামের সাইফুল গাজী, মাগুরযাকতাই গ্রামের কাজী রিয়াজুল হক, শায়েস্তানগর গ্রামের রাজু গাজী, সাত্তার গাজী, রবিউল ইসলাম,... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin