হোম পেজশেষের পাতা
পদ্মা সেতু দুর্নীতিরমেশের ডায়েরির অনুলিপি হলেও সংগ্রহ করবে দুদকযাযাদি রিপোর্ট কানাডীয় প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহর ডায়েরির পাতার অনুলিপি (ফটোকপি) হলেও সংগ্রহ করবে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ফয়জুর রহমান চৌধুরী বলেন, মূলত তদন্তের অগ্রগতির জন্য দুদকের তদন্ত দল কানাডায় গেছে। দুই সদস্যের এ... বিস্তারিত
আলোচনা নয়, মীমাংসা হবে রাজপথে : বিএনপিযাযাদি রিপোর্ট সংলাপের আশা বাদ দিয়ে বিএনপি রাজপথেই সব সমস্যার সমাধান করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু। তিনি বলেন, সময় শেষ হয়ে গেলে হয়তো এমন সময় আসবে আলোচনার আর দরকার হবে না। মীমাংসা হবে রাজপথেই।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ... বিস্তারিত
আশুলিয়ায় আবার শ্রমিক বিক্ষোভ : ৪ কারখানা বন্ধসাভার (ঢাকা) প্রতিনিধি বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। পরে শ্রমিক বিক্ষোভের মুখে শারমিন গ্রুপের তিনটি পোশাক কারখানাসহ চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনার পর থেকে নাশকতা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত... বিস্তারিত
খালেদা ব্যস্ত : তাই অভিযোগ গঠন পেছালযাযাদি রিপোর্ট খালেদা জিয়া আদালতে না যাওয়ায় জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পিছিয়েছে।
এ দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ জুন নতুন দিন রেখেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
বুধবার এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
দুই মামলায় পৃথক... বিস্তারিত
ইন্টারনেট গেটওয়েতে বসানো হচ্ছে নজরদারির প্রযুক্তিবিডি নিউজ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোসহ ইন্টারনেট ব্যবস্থায় নজরদারিতে (ফিল্টারিং) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে (আইআইজি) বিশেষ প্রযুক্তি বসানোর জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছে সরকার।
প্রতিটি আইআইজিতে এ প্রযুক্তি বসানোর পর ইন্টারনেটের নজরদারি বা নিয়ন্ত্রণের মূল ক্ষমতা থাকবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হাতে।
এ প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৮ এপ্রিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে 'ইন্টারনেট সেফটি সলিউশন' চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। এই আগ্রহপত্র জমা দেয়ার... বিস্তারিত
চোরাচালানির হামলার পর বিজিবির গুলি নিহত ২জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাচালানী। এ সময় বিজিবির গুলিতে দুই চোরাচালানী নিহত হয়।
জয়পুরহাট বিজিবি-৩ সূত্রের দাবি, রাতে পাঁচবিবির কয়া সীমান্তে রামভদ্রপুর গ্রামের কচুগাড়ি মাঠ এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। ওই দলে কয়া জিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্য ছিলেন। গভীর রাতে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসা একটি দল... বিস্তারিত
স্বামী হত্যার দায়ে যাবজ্জীবনচট্টগ্রাম অফিস স্বামী হত্যাকারী স্ত্রী রেহেনা বেগমকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ- দিয়েছেন।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ রায় দিয়েছেন।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আইয়ূব খান জানান, 'আসামি রেহেনা তার স্বামী রফিকুল ইসলাম কবিরের দ্বিতীয় স্ত্রী ছিলেন। রেহেনা পরকীয়া... বিস্তারিত
আজ শুভ বুদ্ধ পূর্ণিমাযাযাদি রিপোর্ট আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিন। একই দিনে বুদ্ধের বোধি লাভ আর মহাপরিনির্বাণও হয়। দিনটির তাৎপর্য তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আরো বেশি। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয় এই দিবসটি ঘিরেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বুদ্ধ অনুসারী হাজার হাজার ভক্ত আজ বিন্রম শ্রদ্ধা আর ভক্তিতে অনুরণিত
হবেন। মোহমুক্তির মোহনায় মিলিত হয়ে... বিস্তারিত
৪ সি টি ক র পো রে শ নে ভো টসিলেটের ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবেন খালেদাসিলেট অফিস সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে সিলেট সিটি নির্বাচনে একক প্রার্থী দিতে পারেনি স্থানীয় বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থীর ব্যাপারে সীদ্ধান্ত নিবেন। এ জন্যে সিলেটের বিএনপির চার প্রার্থীকে ঢাকায় ডেকেছেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই প্রার্থীদের সাথে আলাপ করে তিনি আজ একক প্রার্থী ঘোষাণা করতে পারেন।
এর আগে... বিস্তারিত
৪ সি টি ক র পো রে শ নে ভো টসাজানো প্রশাসনে নির্বাচনের প্রস্তুতিবরিশাল সিটি করপোরেশন নির্বাচনবরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের পছন্দের কর্তাব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে দলীয় আনুগত্যনির্ভর পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা ইতোমধ্যেই বিরোধীদলীয় প্রার্থীর নেতাকর্মীদের হয়রানি শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে প্রশাসনের মধ্যকার রদবদল নির্বাচন পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা একটি অপরিহার্য কৌশল হিসেবে প্রমাণিত। কিন্তু বিগত সময়ের সে নিয়মকে এখনো মানতে দেখা যায়নি আসন্ন বরিশাল সিটি নির্বাচনের... বিস্তারিত
৪ সি টি ক র পো রে শ নে ভো টহত্যা চাঁদাবাজি নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি ৩০ কাউন্সিলরপ্রার্থীখুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা অফিস খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এবারের নির্বাচনে কাউন্সিলর পদে এমন ৩০ জন প্রার্থী হয়েছেন_ যারা হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার আসামি। এ ছাড়া কাউন্সিলর প্রার্র্থীদের মধ্যে আরো ২৭ জনের বিরুদ্ধে এর আগেও ৬৮টি মামলা ছিল। ওই মামলা থেকে তাদের কেউ কেউ চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন, আবার কেউবা খালাস পেয়েছেন। কয়েকজনের নামে দায়ের হওয়া মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। আবার কয়েকজনের মামলা আদালত... বিস্তারিত
৪ সি টি ক র পো রে শ নে ভো টরাসিক নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর বাতিল করার দাবি বিএনপিররাজশাহী সিটি করপোরেশন নির্বাচনরাজশাহী অফিস রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার স্বার্থে এই মুহূর্তে রাজশাহীতে প্রধানমন্ত্রী সম্ভাব্য সফর বাতিলের জন্য অনুরোধ জানিয়েছে মহানগর বিএনপি। একই সঙ্গে রিটার্নিং অফিসার ও মহানগর পুলিশ কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলীর সঙ্গে মতবিনিময়কালে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু এ দাবিগুলো জানান।
এ সময়... বিস্তারিত
সৈয়দপুরে আজ থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরুনীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুরে আজ (বৃহস্পতিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস ধর্মঘট শুরু হচ্ছে। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।
সম্প্রতি নীলফামারী সদরে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। এ সংগঠনের নেতাদের সঙ্গে সৈয়দপুরের নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে ১৫ মে থেকে সৈয়দপুরের বাস মালিকদের বাস-মিনিবাস জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা... বিস্তারিত
শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠক চলে বিকাল ৩টা পর্যন্ত। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১২৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএস দাবাস।
বৈঠক শেষে বিজিবি অধিনায়ক মঞ্জুরুল আলম জানান, নারী-শিশু ও মাদকপাচার প্রতিরোধসহ সীমান্ত... বিস্তারিত
নেত্রকোনায় বাবা-ছেলে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবননেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ বুধবার জনাকীর্ণ আদালতে আটপাড়া উপজেলার মলিকপুর শুনই গ্রামে চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যা মামলার রায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদ-, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেছেন। দ-প্রাপ্তরা হলেন_ আলাল উদ্দিন ভূঁইয়া, আবু তাহের (পলাতক), সুলতান উদ্দিন, আবদুল বারেক, আলাল (পলাতক) ও আবদুল হেকিম।
উপজেলার মলিকপুর শুনই গ্রামের আবদুল মজিদের... বিস্তারিত
না'গঞ্জে ১৫ প্রতিষ্ঠানকে ৯১ লাখ টাকা জরিমানানারায়ণগঞ্জ প্রতিনিধি বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের ১৫টি শিল্প কারখানাকে ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে। ১৬ থেকে ২০ মে পর্যন্ত টানা ৫ দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও সোনারগাঁওয়ে অবস্থিত বিভিন্ন টেক্সটাইল এবং ডায়িং শিল্প প্রতিষ্ঠানসমূহে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট... বিস্তারিত
রানার বাবা ফের ৩ দিনের রিমান্ডেআদালত প্রতিবেদক সাভারের ভবনধসের ঘটনায় দায়ের করা ইমারত মামলায় সোহেল রানার বাবা আব্দুল খালেককে আরো তিনদিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়েবুল হাসান বুধবার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পরিদর্শক বিজয় কৃষ্ণ কর আসামি খালেককে আদালতে হাজির করে চারদিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
আসামি পক্ষের কোনো আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চাননি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন... বিস্তারিত
ঢাকার ৫ উপজেলায় বিএনপির হরতালযাযাদি রিপোর্ট দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকার ৫ উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়। হরতালকে ঘিরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে।
ঢাকা জেলার ৫টি উপজেলায় এই হরতালের কারণে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগি্নসংযোগ করার... বিস্তারিত
পোশাক শিল্পের মজুরি বোর্ড 'আগামী সপ্তাহে'যাযাদি রিপোর্ট দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে আগামী সপ্তাহেই বোর্ড গঠন করতে যাচ্ছে সরকার।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর একথা জানান মন্ত্রী শাজাহান খান। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে বৈঠক করেন শ্রমিক নেতা শাজাহান খানসহ অন্য দুই মন্ত্রী।
বৈঠকের পর রাতে শাজাহান খান বলেন, 'আগামী সপ্তাহেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর... বিস্তারিত
গাজীপুর সিটির তফসিল ঘোষণার পরই মিছিলগাজীপুর প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পর পরই বুধবার বিকালে জেলা শহর, কোনাবাড়ি, টঙ্গী ও আশপাশের এলাকায় সম্ভাব্য প্রার্থীরা মিছিল করেছেন। মেয়র পদে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সমর্থনে টঙ্গী এলাকায় ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ হাসান উদ্দিন সরকারের সমর্থনে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারে তাৎক্ষণিকভাবে বিশাল মিছিল বের করেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের... বিস্তারিত
কর্নাটকে রাজ্যভাষার মর্যাদা পেল 'বাংলা'যাযাদি ডেস্ক এবার কর্নাটক সরকারও ওই রাজ্যের বাঙালি-অধ্যুষিত এলাকায় বাংলাভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। কর্নাটকের বাঙালি-অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলোতে বাংলা পড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে।
আগে সেখানে বাঙালিদের কন্নড়, হিন্দি ও ইংরেজি শেখার ব্যবস্থা থাকলেও বাংলা শেখার কোনো ব্যবস্থা ছিল না। তাই রাজ্য সরকার বাঙালি-অধ্যুষিত এলাকার বিদ্যালয়ে বাংলা পড়ানোর নির্দেশ দিয়েছে। যদিও ৪২ বছর ধরে বাঙালি-অধ্যুষিত এলাকার বাঙালিরা বাংলাভাষা প্রচলনের দাবিতে আন্দোলন করে আসছিল।
ভারতের পশ্চিমবঙ্গ ও... বিস্তারিত
বিএনপির সংবাদ সম্মেলন আজযাযাদি রিপোর্ট শিগগিরই নতুন কিছু কর্মসূচি দেবে বিএনপি। এর মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে হরতালও থাকতে পারে। এছাড়া আগামী ৫ থেকে ১৫ জুন পর্যন্ত কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ে কর্মিসভা ও জনসভা করবেন। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর জবানবন্দিসহ সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আজ সংবাদ সম্মেলন করে বিএনপি তাদের অবস্থান তুলে ধরবে। বুধবার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়,... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin