হোম পেজপ্রথম পাতা
অনিশ্চিত গন্তব্যে রাজনীতি সংঘাত সংঘর্ষের আশঙ্কাবিএনপি সিটি নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়ে তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনে নামার জোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, এই ইস্যুতে আওয়ামী লীগ আগের চেয়ে আরো বেশি অনড় অবস্থান নিয়েছে। এ অবস্থায় রাজনীতির গন্তব্য নিয়ে জনগণ উৎকণ্ঠিত হয়ে পড়েছেযাযাদি রিপোর্ট চার সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হলে রাজনীতিতে শান্তির সুবাতাস বইবে_ এমন আশায় দেশের মানুষ এতদিন প্রতীক্ষায় থাকলেও আবার তাদের হতাশ হতে হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি সিটি নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়ে তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনে নামার জোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, এই ইস্যুতে আওয়ামী লীগ আগের চেয়ে আরো বেশি অনড় অবস্থান নিয়েছে। এ অবস্থায় রাজনীতির গন্তব্য নিয়ে জনগণ উৎকণ্ঠিত হয়ে পড়েছে। রাজনীতি বিশ্লেষকদের আশঙ্কা, এই ইস্যুতে দু'পক্ষের... বিস্তারিত
প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত : বিএনপিযাযাদি রিপোর্ট নির্দলীয় সরকার চাইলে নির্বাচনই হবে না- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে 'গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত' বলে আখ্যায়িত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিরোধী জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে আগামী ২২ জুন সারাদেশের উপজেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণাও করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়... বিস্তারিত
টিকফা চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনযাযাদি রিপোর্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে সইয়ের জন্য বহুল আলোচিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তির (টিকফা) খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁঞা সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে নিয়মিত আলোচনার জন্য একটি ফোরাম গঠন করা হবে। এই ফোরামে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবে... বিস্তারিত
ফাঁসি তো দেবেনই, পরোয়া করি না : সাকা চৌধুরীমানবতাবিরোধী অপরাধের বিচারযাযাদি রিপোর্ট মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১কে উদ্দেশ্য করে বলেছেন, 'আমাকে ফাঁসিতো আপনারা দেবেনই কিন্তু আমি পরোয়া করি না।'
সোমবার নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন সাকা চৌধুরী। তিনি আরো বলেন, 'আমার বিচার হচ্ছে উত্তরাধিকার সূত্রে। তাই আমার চাচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার বাবা ফজলুল কাদের চৌধুরীর সম্পর্কও আমি... বিস্তারিত
পুলিশ-শ্রমিক সংঘর্ষে তেজগাঁও রণক্ষেত্রযাযাদি রিপোর্ট বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ-শ্রমিকদের মধ্যে ৩ ঘণ্টার সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার সকাল ৮ থেকে ইউডে গার্মেন্ট শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাংচুর শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনায় ৩ শ্রমিক গুলিবিদ্ধসহ ২০ থেকে ৩০ জনের মতো আহত হয়েছেন।... বিস্তারিত
রাজধানীতে ছাত্রী নিপীড়নের দায়ে শিক্ষক আটকস্কুলছাত্রী নিপীড়নের অভিযোগযাযাদি রিপোর্ট রাজধানীর সেন্ট্রাল গার্লস স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। নিপীড়িত ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর ২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) হেকমত আলী বলেন, সেন্ট্রাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ওই স্কুলের শিক্ষক বাসুদেব বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি, পরীক্ষার সময়ও ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত করলেও পরীক্ষার সমস্যা... বিস্তারিত
খালেদা-এরশাদ দুজনই এখন সিঙ্গাপুরেযাযাদি রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুজনই এখন সিঙ্গাপুরে। তারা দুজনই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রোববার রাতে সিঙ্গাপুরের
উদ্দেশে রওনা হন। আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
অন্যদিকে গত ১০ জুন থেকে সিঙ্গাপুরে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ... বিস্তারিত
সৌদি প্রবাসীরা তিন জুলাইয়ের মধ্যে বৈধ না হলে শাস্তিযাযাদি ডেস্ক সৌদি প্রবাসীদের বৈধ হওয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। এ সময়ের পর অবৈধ শ্রমিক ধরা পড়লে তাকে দুই বছরের জেল এবং ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। সৌদি প্রবাসীদের জন্য এ বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি।
এদিকে, সোমবার সকাল থেকেই একের পর এক মোবাইল বেজে উঠছে, ম্যাসেজ আসছে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে- 'এটাই কোম্পানি এবং কর্মচারীদের জন্য শেষ... বিস্তারিত
তৃতীয় সর্বোচ্চ ভোট বাতিলের খাতায়যাযাদি ডেস্ক পাঁচ বছরের ব্যবধানে চার সিটি করপোরেশন নির্বাচনে ভোটার বাড়লেও গড় ভোট প্রায় ৯ শতাংশ কমেছে।
চার শহরেই এবার প্রধান দুই রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীর বাইরে একজন করে প্রার্থী ছিলেন। তবে তারা যে ভোট পেয়েছেন তার তুলনায় বাতিল হওয়া ভোটের সংখ্যা বেশি। খবর বিডি নিউজ
বর্তমান নির্বাচন কমিশন এবারের ভোটের হারে সন্তোষ প্রকাশ করলেও বিগত কমিশনের এক সদস্য মনে করেন, নির্দলীয় এ নির্বাচন... বিস্তারিত
ওমানে দুই বছর ধরে বেতন নেই ৩০ বাংলাদেশিরযাযাদি ডেস্ক ওমানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে দুই বছর ধরে কাজ করেও মজুরি পাচ্ছেন না ৩০ বাংলাদেশি শ্রমিক। বেতন না পেয়ে 'বন্দি' অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের দেশেও আসতে দেয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে পাসপোর্ট। বিষয়টি ওমানে বাংলাদেশ দূতাবাসকে জানানো হলেও তারা এ বিষয়ে সহায়তা পাচ্ছেন না। রোববার ওমানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক মাসকট ডেইলি এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়- আটকে পড়া ৩০ বাংলাদেশি জানান,... বিস্তারিত
প্রচ- দাবদাহে অতিষ্ঠ জনজীবনযাযাদি রিপোর্ট আষাঢ় শুরু হলেও দেখা নেই বৃষ্টির। বাড়ছে সূর্যের তাপ। প্রচ- দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটুতেই ক্লান্ত হয়ে পড়ছে মানুষ। গরমে নাভিশ্বাস ওঠা নগরবাসী একটু সুযোগ পেলেই খুঁজছে প্রশান্তি। পথের ধারে ঠা-া পানীয় পান এবং কাটা ফলমূল খাওয়া বেড়ে গেছে। তবে এসব বাইরের খোলা খাবার খাওয়ার প্রবণতার সঙ্গে বাড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ। আবহাওয়া অফিস বলছে, গরম আজও থাকবে। তবে কাল থেকে কমে আসবে।
... বিস্তারিত
ঢাকা বোর্ড : একাদশ শ্রেণিতে ভর্তির বাধা কাটলযাযাদি রিপোর্ট আদালতের রায় পাওয়ার পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নটর ডেম কলেজ ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণিতে ভর্তি করা যাবে- আপিল বিভাগের এমন নির্দেশনার পর সোমবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড এই তালিকা প্রকাশ করে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম যায়যায়দিনকে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী একাদশ... বিস্তারিত
গাজীপুরে মান্নানের সঙ্গে লড়বেন আওয়ামী লীগের দুই প্রার্থীগাজীপুর প্রতিনিধি সদ্যগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার দুইজন মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির কাজী মাহমুদ হাসান এবং ইসলামী ঐক্যজোটের মওলানা ফজলুর রহমান। এর ফলে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ছয় প্রার্থী।
নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এমএ মান্নানের সঙ্গে লড়বেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান এবং গাজীপুর সদর... বিস্তারিত
নার্স নিয়োগে বিধি শিথিলযাযাদি রিপোর্ট ৪ হাজার ১২৬টি শূন্যপদে নার্স নিয়োগের জন্য বয়সসীমা বাড়িয়ে নিয়োগ বিধি শিথিলের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে যাদের বয়স ৩৬ বছর, তারাও নার্স হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ প্রস্তাব বৈঠকে উত্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন,... বিস্তারিত
চট্টগ্রামের সেই চিকিৎসকের জামিনের মেয়াদ বাড়লচট্টগ্রাম অফিস অস্ত্রোপচারের পর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুরমান আলীর জামিনের মেয়াদ আরো একমাস বাড়িয়েছে চট্টগ্রামের একটি আদালত।
ইতোপূর্বে বৃদ্ধি করা জামিনের সাতদিনের মেয়াদ শেষে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে এ মেয়াদ বৃদ্ধি করা হয়।
অস্ত্রোপচারের পর রোগীর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়া চিকিৎসক ডা. সুরমান আলীর বিরুদ্ধে মামলার... বিস্তারিত
খুলনা বিভাগে পরিবহন ধর্মঘটখুলনা অফিস বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে বিভাগে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মৃধা জানান, তারা দীর্ঘ ৪ মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও খুলনা বিভাগের মালিকরা শ্রমিকদের দাবি মানছেন না।
... বিস্তারিত
না'গঞ্জ হেফাজতের আহ্বায়কসহ ২৬ জনের জামিননারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের আহ্বায়ক, সদস্য সচিবসহ ২৬ জন নেতাকর্মী জামিন পেয়েছেন। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ৬টি মামলায় আগামী ২৮ দিনের জন্য তাদের জামিন মঞ্জুর করেন। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব মওলানা ফেরদাউসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ মে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের লোকজনদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায়... বিস্তারিত
আবদুল আলীমের বিরুদ্ধে সাক্ষ্য অজিত মোহন্তেরযাযাদি রিপোর্ট ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৫তম সাক্ষী অজিত মোহন্ত বলেছেন, 'একাত্তর সালে চকপাড়া মাঠে আমার দাদু কাঞ্চিরা মোহন্তের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখি।'
সোমবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষী এসব কথা বলেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
প্রসিকউশনের ২৫তম সাক্ষী জয়পুরহাটের মাদারগঞ্জের অজিত মোহন্ত (পিতা... বিস্তারিত
রানা প্লাজাধস ইউএনও সাময়িক বরখাস্তযাযাদি রিপোর্ট সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির হোসেন সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, 'মো. কবির হোসেন সাভারে কর্মরত অবস্থায় রানা প্লাজা নামক বহুতল ভবনে ফাটলের বিষয়ে সংবাদমাধ্যমে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে যথাসময়ে অবহিত না করে নিজ দায়িত্বে অবহেলা ও শৈথিল্য প্রদর্শন করায় সরকারি... বিস্তারিত
আবারো ধ্বংস করা হলো প্রাণের ফরমালিনযুক্ত ৯০ টন আমমেহেরপুর প্রতিনিধি নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত প্রাণ কোম্পানির জব্দ করা ৯০ টন আমের কাটিং বিনষ্ট করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে প্রাণ এগ্রো লিমিটেড কর্তৃপক্ষ নিজ দায়িত্বে আমগুলো ধ্বংস না করায় কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমগুলো ধ্বংস করেন।
ক্ষতিকর ফরমালিনসহ অন্যান্য কেমিক্যাল মেশানোর কারণে ২৮ মে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে ৯০ টন আমের কাটিং জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
... বিস্তারিত
মৃত্যুবার্ষিকীকৃষ্ণকান্ত সমদ্দার
ঢাকা হাইকোর্টের আইনজীবী রনজিৎ সমদ্দারের পিতা কৃষ্ণকান্ত সমদ্দারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপজেলা গৈলা ইউনিয়নের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে বৈষ্ণব ভোজের আয়োজন করা হয়েছে। আগৈলঝাড়া সংবাদদাতা
বিপুল স্যানাল
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিপুল স্যানালের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় মতিঝিল কলোনির হিন্দুপাড়ায় শ্রী শ্রী হরি মন্দিরে গীতা পাঠ, পূজা অর্চনা ও... বিস্তারিত
শোক সংবাদফেরদৌস মোল্লা বাবু
বরিশালের আগৈলঝাড়া উপজেলা দৈনিক ভোরের কাগজ ও আঞ্চলিক মতবাদ পত্রিকার প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোল্লা বাবু (৩৫) রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার পূর্বেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, পাঁচ বোন, স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে সদরের বিএইচপি একাডেমি মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।... বিস্তারিত
রাজধানীতে শুরু হচ্ছে 'উইমেন্স লিডারশিপ ফর এন্টারপ্রাইজ'যাযাদি রিপোর্ট 'উইমেন্স লিডারশিপ ফর এন্টারপ্রাইজ' সস্নোগানে প্রথমবারের মতো ঢাকায় সোমবার বিকালে শুরু হচ্ছে তিনদিনের ১০তম কমনওয়েলথ উইমেন্স অ্যাফেয়ারস মিনিস্টার্স মিটিং। সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
সোমবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ১৯ জুন ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
সংবাদ সম্মেলনে... বিস্তারিত
বাড্ডায় যুবলীগ নেতা গুলিবিদ্ধযাযাদি রিপোর্ট রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় যুবলীগ নেতা ইমরুল ইসলাম সুমন (২৫)। রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে গুলি করার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
জানা যায়, তিনি রাজধানীর ২০ নাম্বার ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার দিকে তিনি উত্তর বাড্ডার কাইয়ুম কমিশনারের গলির বাসায় ফিরছিলেন। তিনি বাসার সামনে পেঁৗছার... বিস্তারিত
আয়কর ফাঁকির মামলায় কোকোর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১১ জুলাইআদালত প্রতিবেদক আয়কর ফাঁকির মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার ৭ নাম্বার বিশেষ জজ আদালতের বিচারক মনির হোসেন পাটোয়ারী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ তারিখ ধার্য করেন। এর আগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক কোকোকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেছিলেন। এ কারণে কোকো মামলায়... বিস্তারিত
চোলাই মদসহ সাভার স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তারসাভার প্রতিনিধি সাভারে দুই বোতল চোলাই মদসহ গ্রেপ্তার হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন।
সাভার মডেল থানা পুলিশ জানায়, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতলে থাকা আড়াই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সোমবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের... বিস্তারিত
ডিসিসি উত্তরের সেবার মান বাড়াতে প্রশাসকের নির্দেশযাযাদি রিপোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক আকতার হোসেন ভূঁইয়া নগরীর পরিচ্ছন্নতা, রাস্তার বাতি, মশক নিধনসহ সেবামূলক কার্যক্রমের মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই সংস্থার বিভাগীয় প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সততা, যথার্থতা ও সমতার ভিত্তিতে নগরবাসীর সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে গুলশানের ডিএনসিসির প্রধান কার্যালয়ে বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের নিয়ে এক পরিচিতি সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় উপস্থিত... বিস্তারিত
নাট্যকার আতিকুল হক চৌধুরী আর নেইযাযাদি রিপোর্ট ঐতিহাসিক ভাষা আন্দোলনের অন্যতম প্রত্যক্ষ সাক্ষী এবং বরেণ্য নাট্যকার আতিকুল হক চৌধুরী আর নেই। সোমবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই নাট্যকার স্ত্রী জোহরা বেগম লিলি, ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিটিভির সাবেক উপ-পরিচালক ও বেসরকারি টিভি চ্যানেল ইটিভির... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin