বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বিজয়ের দিনে চাই
নতুন শপথকামাল লোহানী বিজয় গৌরবের। মুক্তিযুদ্ধে বিজয়। একাত্তরের মুক্তিযুদ্ধ। জনগণের বিপুল ঐক্যই ছিল বিজয়ের মূলমন্ত্র। জনগণই শক্তি। সংগঠিত গণশক্তিই সাহসী অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যায়। মুক্তিযুদ্ধকালের জনতার ঐক্য মুক্তিযুদ্ধোত্তরকালে রাজনৈতিক বিভাজনে পরিণত হয়ে দেশবাসী অমিততেজ মানুষগুলোকে অনৈক্যের কুৎসিত শিকার বানিয়ে ঘৃণিত ধোঁয়াশায় ঠেলে নিয়ে ফেলে দিল। যে পূর্ববঙ্গকে একদিন প্রবল গণআন্দোলনে পাকিস্তানি দুঃশাসন, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক নিপীড়নের 'সাবজেক্ট' বানাতে চেয়েছিল, সেই মানুষের শক্তিই একদিন সংঘবদ্ধ হয়ে শাসকচক্রের নানা... বিস্তারিতবিজয়ের মাসে আত্মজিজ্ঞাসানূর- এ- আলম সিদ্দিকী বিজয়ের বিয়ালি্লশটি বছর অতিক্রান্ত হচ্ছে। কোনো কোনো মহল এটিকে ৯ মাসের যুদ্ধের ফসল বলে চিত্রায়িত করলেও আমরা প্রত্যয়দৃঢ়চিত্তে এই চেতনার বিরোধিতা করি। বাঙালি জাতীয় চেতনায় মননশীলতা তার ভাষা, তার সংস্কৃতি, তার সাহিত্য, তার ঐতিহ্যের উন্মেষ বিকাশ ব্যক্তি সফলতায় সবটুকু মিলিয়ে একটি জাতিকে উজ্জীবিত করেছিল স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশায়। সমগ্র পাকিস্তানের মধ্যে এই অঞ্চলের মানুষই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পক্ষে বেশি ভোট দেয়। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে... বিস্তারিতমুক্তিযুদ্ধের মিশন
বিজয়ের দ্বারপ্রান্তেমাহমুদ শাহ কোরেশী মুক্তিযুদ্ধের সঙ্গে একান্তভাবে সম্পৃক্ত যে জীবন তার অতীত কাহিনীও কি কম সমৃদ্ধ? তা না হলে এই এতকাল পরও কেন মনে পড়বে সেই শীর্ণকায় কিশোরের কথা : ক্লাস ফাইভের ছাত্র ১৯৪৫ সালে, 'রশীদ আলীর মুক্তি চাই' সেস্নাগান দিতে দিতে ১০-১২ মাইল মিছিল করে, বহু দূরে, অচেনা গৃহস্থ বাড়িতে রাত্রিযাপন হবে যার ললাট লিখন। সে কি আমি? তারপর ১৯৪৮, ১৯৫২, ১৯৫৪, ১৯৫২-র বছরগুলোতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ। অবশেষে... বিস্তারিতবিজয়ীআবুল হোসেন কে তুমি স্পর্ধিত দর্পে কাঁপাইছ মর্ত মহারথ,উড়াইছ গর্বে তব বিশ্বজয়ী বৈজয়ন্তীগুলি? অগি্ন জ্বালি চূর্ণ করি জনপদ অটবী পর্বত নিক্ষেপিছ প্রজ্ঞালীন নয়নেতে ভস্মীভূত ধূলি, অন্তরের অন্তরীক্ষে ছায়ামগ্না যে শক্তি শরণী, প্রাণহীন বিজয়ীর বর্ম কারাকক্ষতলে তার বন্দিত্বের মর্মভেদী বেদনার আর্তনাদধ্বনি তুমি তো শোননি কভু; নিষ্পেষিত নিমগ্ন আত্মার অস্ফুট রোদন রব শুনিলে না কভু ক্ষণতরে। তোমার ভুবনজয়ী যুদ্ধরথ-চক্রের... বিস্তারিত ক্যামোফ্লাজআল মাহমুদ নিজেকে বাঁচাতে হলে পরে নাও হরিৎ পোশাকসবুজ শাড়িটি পর ম্যাচ করে, প্রজাপতিরা যেমন জন্ম-জন্মান্তর ধরে হয়ে থাকে পাতার মতন। প্রাণের ওপরে আজ লতাগুল্ম পত্রগুচ্ছ ধরে তোমাকে বাঁচতে হবে হতভম্ব সন্ততি তোমার। নিসর্গের ঢাল ধর বক্ষস্থলে যেন হত্যাকারীরা এখন ভাবে বৃক্ষরাজি বুঝি বাতাসে দোলায় ফুল অবিরাম পুষ্পের বাহার। ... বিস্তারিত বাংলাদেশ, একাত্তরেফজল শাহাবুদ্দীন বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রামবাংলাদেশ শহীদ হলো রক্তে লাল লও সালাম বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয় বাংলাদেশ কার্ফুঘেরা লক্ষ কোটি কণ্ঠময় বাংলাদেশ রক্তে ভেজা মৌন এক অন্ধকার বাংলাদেশ শপথ নেয় তীক্ষ্ন এক স্বাধীনতার বাংলাদেশ বিশাল এক অগি্নব্যুহ প্রজ্বলিত বাংলাদেশ মিছিল কাঁপা শ্লোগান দেয় আন্দোলিত বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম ... বিস্তারিত শান্তিস্তবআবুবকর সিদ্দিক এসো শান্তি! এসো স্বস্তি!কুচক্কুরে রাজনীতি নষ্ট করে দিচ্ছে শ্রম ও স্বপ্নের অর্জন। ভরাপাতে হিসি করে দেয় অদৃশ্য থেকে কালো কুচ্ছিত পেত্নী। একদিন অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল তারা। রণে ভঙ্গ দিয়েছে সবাই? ঘুম ফেরারী হয়ে গেছে করকরে দুই চোখ থেকে। কী করি? কী করি? প্রাচীন বনস্পতির কাছে যাই। দাঁড়িয়ে থাকে উত্থানরত। ঘুম নেই। ... বিস্তারিত ভস্মাধারে জীবনের গানজুবাইদা গুলশান আরা রোজ সকালে ঘুম ভাঙা চোখের পাতা কুঁচকে একটু বিরক্তি প্রকাশ করবেনই করিম সাহেব। সারাদিন ধরে অফিস জুড়ে দৌড় করার কাজ তার। তারপর প্রেসেও বসতে হয়। সারাদেশের খবরের ভিড়ে চোখ বোলাতে হয়। যাচাইবাছাই করতে হয়। প্রচুর পরিশ্রম। যখন বাড়ি ফেরেন, বড় ক্লান্ত লাগে। মাঝ রাতে বারান্দায় হাঁটেন ধীরে ধীরে। ছোট একতলা বাড়ি তার। উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই বাড়ির সামনে খাস জমিতে সকাল হলেই ফুল কুড়াতে আসে... বিস্তারিতস্বাধীনতার চলি্লশ বছর ও বাংলাদেশের শিক্ষাদর্শনড. রহমান হাবিব সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি উদার নৈতিক দেশ হলো বাংলাদেশ। শিক্ষার দর্শন হওয়া উচিত মানবকল্যাণকে সাধিত করা। সব প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মধ্যকার প্রীতিপূর্ণ সম্পর্ক বাংলাদেশের ঐতিহাসিক বৈশিষ্ট্য ছিল। ইদানীং রামুতে দুঃখজনকভাবে সে সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছে। মনে রাখতে হবে, বাবরী মসজিদ ধ্বংসের সময় ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে বাংলাদেশে পরম প্রীতিপূর্ণ ছিল হিন্দু ও মুসলমানের সম্পর্ক। শিক্ষা... বিস্তারিত যুদ্ধাহতশাহীন রীশাদ ইলশে গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ক্রাচে ভর করে হাসপাতালের সামনে এসে দাঁড়ায় আফজাল মিয়া। পরম যত্নে বুকের সাথে আগলে রেখেছে পলিথিনে মোড়ানো কতগুলো কাগজ। নিজে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলেও পানির একটা ফোঁটা লাগতে দেয়নি কাগজগুলোতে। আফজাল মিয়ার জীবনের বাকিটা সময়ের সম্ভাবনা লুকিয়ে আছে ওই পলিথিনের ভেতর। কোনোভাবে সিএমএইচএ গিয়ে মেডিকেলটা করাতে পারলেই হলো। তারপর আর বেশি কাজ বাকি থাকবে না। শুধু রিপোর্টটা নিয়ে জমা... বিস্তারিতএকাত্তর, বঙ্গবন্ধু
এবং অতঃপরড. আনোয়ারুল করীম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর একটি অনিবার্য কারণেই তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় লাভের মাধ্যমে গোটা দেশ পাকিস্তানি আগ্রাসন থেকে মুক্ত হয় এবং লাল-সবুজ পতাকা নিয়ে একটি নূতন রাষ্ট্র বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। ক্রমান্বয়ে বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বীকৃতিদান করে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই বঙ্গবন্ধু কারারুদ্ধ হন এবং তাঁকে পশ্চিম পাকিস্তানে... বিস্তারিতগল্পের নাম জীবন নগরফাহিম ফিরোজ রাতারণ্য ছিঁড়ে, বা মাইনক্যাচিপা তৈরি করেতার নামার কথন ছিল এই বারান্দায়। কিন্তু আহে নাই...আহে নাই আন্টি। গাছের ফোকর দিয়ে ওই গৃহ দেখা যায়। নিম্নবর্গ। গোলপাতার ভরসা সে আসলে চাঁদাংশ, কিছু আপেল বা উষ্ণ জলকণা দেওয়া যেত মিয়া ভাই। দিবসের উল্টো পিঠ হয়ে যেত ঠাকমা নাগরদোলা। সর্বক্ষণ বালিশে মরিচ ঘুম তাই শিকার ধাওয়া নেকড়ে...।... বিস্তারিত সৌহার্দের বোনজাকির আবু জাফর আমাদের আকাশজুড়ে পাখা ঝাপটায় ঈগল আতঙ্ক বাতাসে ফণা তুলছে দেশদ্রোহী মেঘেরা মধ্যবিত্ত ছায়ার সংসারে লেলিহান আগুন এবং সময়ের হাতে যেনো বিষণ্নতার নোটিশ এখন আর কোনো উত্তাপ নেই দারিদ্র্য রোদের হাতে। এক অস্থির আশঙ্কায় ঝিমিয়ে পড়েছে প্রতিবাদী রোদেরা সাহসের পা ডুবে গেছে সংশয়ের জলে রাতকে কে জাগিয়ে দেবে ভোরের দিকে। হে সাহসের... বিস্তারিত গেরিলা যুদ্ধমজিদ মাহমুদ এবার আমি সম্মুখ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলাম প্রিয়তম। এবার আমি গ্রহণ করলাম গেরিলা যুদ্ধের কৌশল। আমাদের পরস্পরকে ধরাশায়ী করা ছাড়া আর কোনো যুদ্ধ থাকবে না পৃথিবীতে। তুমি তো আমাদের দেশে চিরকাল অচেনা মাহফুজা। এসব খানাখন্দে ভরা সর্পিল নদী; বর্ণিল ঋতুপ্রবাহে ক্ষণে বদলে যায় রূপ; যে কোনো আত্মরক্ষার কৌশল তুমি সংগঠিত করার আগেই_ আমি অতর্কিত চালিয়ে দেব হামলা। তোমার কর্তিত হাত ও পা, ছিটকে পড়া ঘেলু_... বিস্তারিতরেখে যাবোরেজাউদ্দিন স্টালিন রেখে যাবো এমন এক উত্তরাধিকারআদিগন্ত হু হু পথ অনিঃশেষ অন্তরীক্ষ সকাল না হওয়া এক গভীর রাত্রি নক্ষত্রের নেমে আসা নিরর্থক আলো জানালায় বিধবার লেপ্টে থাকা চোখ কখনো মাতৃক্রোড় দ্যাখেনি এমন কৈশোর রেখে যাবো বুক-উজাড় বেদনার বাঁশি শুকনো নদীর চড়া নৌকার নাভিতে রৌদ্র দু'একটা গাঙচিল দিকভ্রষ্ট ঘুড়ির অসীম ঝঞ্চাহত বৃক্ষের নুয়ে পড়া দাঁত ... বিস্তারিত গুডমর্নিং গুরুদেবনুরুল করিম নাসিম অনেকদিন আপনার অমলকে খুঁজেছি, গুরুদেবআজ আর কোথাও সে নেই ডাকঘরের অমল কোথায় হারিয়ে গেছে ঘরেবাইরের সেই সন্দীপনও নেই রক্তকরবীর নন্দিনী কোথায় হারিয়ে গেল বিমলা বিষণ্ন বিকেলে একা একা নাইট ক্লাবে উলম্ফন নৃত্যে বিভোর হয়ে আছে সন্দীপন সন্ত্রাসী হয়ে কোটি কোটি কালো টাকার মালিক হয়েছে গুরুদেব, তোমার অমল জানালার ধারে আর দাঁড়িয়ে থাকে... বিস্তারিত বিজয়, আর কতদূর
(কাদের সিদ্দিকী বীরোত্তম-কে)বুলবুল খান মাহবুব মায়ের শুকনো স্তনে দুধ নেই, কোলে কঙ্কাল শিশুস্বাধীনতা চিবিয়ে খাচ্ছে কেউ কেউ, নধর শরীর। বহেড়াতলী, দেওপাড়া আর মরিচায় লালমাটির স্তব্ধ পাহাড়ে এখন মেশিনগানের শব্দ নেই, মর্টার-রাইফেল ভীষণ অচেনা আজ, ভুয়াপুরের ডাকবাংলো পলেস্তারা খসা দেয়াল নিয়ে ঝাপসা চোখে তাকায়, মহানন্দপুর-সখীপুর গ্রেনেডের শব্দ ভুলে নিথর পড়ে থাকে কবে আসবে একাত্তরের দামাল ছেলেরা বলবে, আমরা এসেছি বন্ধু,... বিস্তারিত বসন্তঅরুণাভ সরকার এখন ডেকো না কেউ, ডেকো না আমাকেআজ পহেলা ফাল্গুন আজ বসন্ত জাগ্রত দ্বারে আমি তাকে করব তর্পণ বসন্ত ক্ষীণায়ু খুব, তা হোক, তা হোক। ক্ষীণায়ু প্রথম প্রেম, সে কি ভোলা যায়? ভুলে গেছি নাম তার চেহারাও পুরো মনে নেই; তবু সেই কিশোরীর স্মৃতি, তার দেহের সুবাস সারাক্ষণ ভাসে এই নিঃশ্বাসে-প্রশ্বাসে বসন্তও এমনই। তাকে... বিস্তারিত প্রশ্ন জাগরূকহাসান হাফিজ আকাশে স্পর্ধায় জ্বলছো নক্ষত্রম-লীতুমি জানো, আমি পিতৃহীন স্বাধীনতা ছিনিয়ে আনার জন্যে মৃত্যুকে সহাস্যে তিনি করেছেন আলিঙ্গন 'শহীদ' সম্মান তাকে দিয়েছে মানুষ। শুধু ওই স্বীকৃতি টুকুই। আর নয়। আর কিছু নয়। প্রকৃত যা প্রাপ্য লাখো শহীদের প্রকৃত যা প্রাপ্য ছিল মুক্তিযোদ্ধাদের ত্যাগী মানুষের লাঞ্ছিতা নারীর কতটুকু সম্মান শুভ্র মর্যাদা সৌরভ দিয়ে তাহাদের... বিস্তারিত দিনলিপির কারুকাজশিউল মনজুর হাসতে হাসতে ঘুমুতে যাবো এমন দিন কি আর আছে? একটু আগে পথের বাঁকে দেখে এসেছি একটি কুকুর আরেকটি কুকুরের পিছনে দৌড়াচ্ছে, একজন বললেন, সামনের কুকুরটি বাঁচার জন্যে আপ্রাণ চেষ্টা করছে! পথের বাঁকে আড়াল হবার আগেই কাটারাইফেল থেকে বেরিয়ে এলো বারুদের গন্ধ... কেঁপে উঠলো বুক! হাসতে হাসতে ঘুমুতে... বিস্তারিত মর্তে আছি মোমের মাছিস. ম. শামসুল আলম মর্তে আছি মোমের মাছি যেমন খুশি গড়তে পারো পুতুল কিম্বা ঘটি-বাটি এক্কেবারে নরম মাটি_ মাটি মোমের মিল রয়েছে সোনা কিম্বা তামার মতো গালতে পারো আগুন জ্বেলে আগুন জ্বেলে দেখবে মোমের ক্ষয় থাকে না ভয় থাকে না পুড়ে যাবার নষ্ট হবার নষ্ট হবার কষ্ট অনেক সাধ্য তো নেই কষ্ট সওয়া যায় কি হওয়া মাটির কবি পদ্য লিখে ঠাকুর... বিস্তারিত পৃথিবীর টানের ভেতরবীরেন মুখার্জী ঘুমের অতলে নিভে যেতে যেতেজেগে ওঠে কঙ্কনসি্নগ্ধ হাত, শ্যামল পলিমাটি; এই রাত, ভুলের সরোবরে ডানা মেলে তোলে শিশিরের চোখ_ পোড়খাওয়া বুক! নিঃসঙ্গ, পাহাড় ও অরণ্যের টানে চাওয়াগুলো লালস্রোত পরাধীনতার বোধ ভেঙে ভেঙে অতিক্রম করে শরণার্থী পল্লী, যেখানে অবাধ ক্ষুধা ও ভ্রুণের নৈমিত্তিক সম্মিলন; ক্ষতের ব্যঞ্জনা নিয়ে, সেই স্রোতে, ... বিস্তারিত সব স্পর্শ ছুঁয়ে যায় নাশামসুদ্দোহা সেলিম সব স্পর্শ ছুঁয়ে যায় না হৃদয়, আবার, কিছু কিছু ছোঁয়ায় স্পর্শ থাকে না সবসময়। তুমি ছুঁয়েছ এ হৃদয়-মন স্পর্শহীন আলোর সুতোয়। তাও, স্পর্শের ছোঁয়া ছাড়া পূর্ণতা আসে কি ভালোবাসায়?... বিস্তারিত হে নিশুতি রাতনূরুল হক কাকে খুশি করতে চাও আজহে নিশুতি রাত কার জন্য আমাকে অবিরাম দিয়ে যাও অভিসম্পাত কার ভয়ে হে তমিস্রদেবী না বলার ভান করে বিরহভারে থাকো চুপচাপ বলো কাকে নিয়ে এ অন্ধকারে অনিমিখ অভিসার একদা আমিই ছিলাম তোমার পাশে হে নিশুতি রাত, তোমার জন্য সহস্র পূর্ণিমাকে বলেছিলাম আড়ি তোমার হাতে বেঁধে ছিলাম শুভ... বিস্তারিত পথের কাঙালমিলন সব্যসাচী একচলি্লশ মহাপদ্ম বছরকাল ধরেরক্তাক্ত পায়ে কণ্টকিত পথ পেরিয়ে আজ অবেলায় থমকে গেছি এ কোন বিবর্ণ পথের বাঁকে! দিকভ্রান্ত পথিক পথের কাঙাল ইশারায় কেউ ডানে ডাকে কেউ বা বামে ডান-বামের হেঁচকা টানে অস্তিত্ব কেঁপে ওঠে যেতে হয় যাবো, কিন্তু কোন দিক? এখানে পথ মানেই পথের কাঙাল!... বিস্তারিত জুকারবার্গের আয়নাআফরোজা শীলা আরো আগেই এসেছিলে, তবু সওয়ার করিনি ঝুঁকি নিতে পারিনি ঝড়ে ডুবে যাওয়ার! এখন গেরস্থের বুকে মাথা গুঁজে তোমার স্পর্শ খুঁজি এই প্রণয়বেলায় জীবন্ত স্মৃতি তুমি হেসে ওঠা জুকারবার্গের আয়না!... বিস্তারিত |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |