সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ফরাসি সমাজবিজ্ঞানী
আল্যাঁ টুরেনআল্যাঁ টুরেন একজন আধুনিক সমাজবিজ্ঞানী। ১৯৬৮ সালের মে মাসে প্যারিস নগরে সংঘটিত ঘটনাবলি তাকে গভীরভাবে প্রভাবিত করে। নানটার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তিনি দেখতে পান '৬৮ সালের ছাত্রদের রাজনৈতিক কর্মকা- থেমে যাওয়াটা প্রভাব বিস্তারকারী হতে পারে। ছাত্র আন্দোলনটা কোনোমতেই আর বিদ্যমান রাজনৈতিক রূপ ও ক্ষমতা সম্পর্কের ভেতর নেই। আন্দোলনটা পথনির্দেশের একটা আকার ধারণ করেছে, রূপান্তরমূলক প্রকৃতির মাধ্যমে এর প্রকাশ ঘটছে; সামাজিক কাঠামোর মৌলিক দৃষ্টিকোণ পরিবর্তনের প্রক্রিয়াধীন_ যার মাধ্যমে আল্যাঁ টুরেন সামাজিক আন্দোলনের কথা বলেছেন। আমেরিকার একাডেমির ব্যবস্থা যথাসময়ে সমীক্ষাসহ কর্মজীবী ও ছাত্রদের বিবিধ সমীক্ষা এবং ল্যাটিন আমেরিকা সম্পর্কে বইপুস্তক ও প্রবন্ধগুলো সত্ত্বেও টুরানের সামজিক আন্দোলনের সমীক্ষা ও প্রত্যয়বিন্যাসই হলো নিঃসন্দেহে রাজনৈতিক জীবনের তার সমাজবিজ্ঞানের একক প্রধান বৈশিষ্ট্য। অতঃপর, সামাজিক আন্দোলনের মূল উপাদান ক্রিয়া, সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে ক্রিয়া। টুরেনের উচ্চাশা, বিশেষত তার পরবর্তীকালের রচনায় দেখা যায় যে ক্রিয়ার প্রতি এমন গুরুত্ব প্রদান অনিবার্যভাবে স্বেচ্ছাসেবাবাদ বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের দিকে পরিচালিত করে না।ষ সাদাত উল্লাহ খান ![]() আলাউদ্দিন আল আজাদ
জীবন ও সৃষ্টিসম্ভার'সৃজনকৌশল মূলত এক প্রকার অর্জিত বিধিমালা, সৌন্দর্যবিজ্ঞান; যা লেখকসত্তার সংবেদনশীলতার মধ্যে নিজস্ব আকৃতি-সন্ধানী। নিজের ক্ষেত্রে আমি দেখেছি, আঙ্গিক বৈচিত্র্য আমার ইচ্ছাকৃত নির্বাচন নয়; আমার একেক প্রকার মানসিক অভিজ্ঞতা নিজ নিজ প্রকরণ যেন নির্ণয় করে নেয়। এটি অভিজ্ঞতার সক্রিয়তারই একেকটি রূপের রূপায়ণ। যখন কবিতা লিখি, কবিতার স্তবকটা, কিংবা, এমনকি একটি চরণ মনে না জাগলে আমি কবিতা লিখতে পারি না। চরণটা মনে জাগলে সে যেন নিজের নিয়মেই চলতে থাকে, স্বয়ংক্রিয়ভাবে বর্ণমালার অবয়ব লাভ করে।'ষ পলিয়ার ওয়াহিদ ![]() একাধারে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, কবি, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, সমালোচক, সব্যসাচী লেখক, শিক্ষাবিদ ড. আলাউদ্দিন আল আজাদ আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলাদেশ তথা বিশ্বসাহিত্যের দীপ্তিমান প্রতিভা এই মহান ব্যক্তিত্ব স্বকীয় মহিমায় উদ্ভাসিত। আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালের ৬ মে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গাজী আবদুস সোবহান এবং মাতার নাম মোসাম্মাৎ আমেনা খাতুন। আলাউদ্দিন আল আজাদ অভিজাত, বনেদি ও সাংস্কৃতিক... বিস্তারিত দুখজাগানিয়াসরদার আবদুস সাত্তার ![]() রবীন্দ্রনাথ এবার রানুর চোখে চোখ রাখেন। তারপর ধীর শান্ত গলায় বলেন_ 'ওকে বিয়ে করবে রানু? কোথাও কোনো অসুবিধা কিংবা গ-গোল হবে না। আমি সব ব্যবস্থা করে দেব।' রানুর চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে। ঘন কালো মেঘে ঢাকা আকাশ থেকে আকুল বর্ষণ নেমে আসার আগমুহূর্তে যেমন দপ করে বিদ্যুৎশিখা জ্বলে ওঠে_ রানুর চোখেও তখন সেই শিখা। কিন্তু দপ... বিস্তারিত ছায়াআহসান হামিদ ছায়ার পেছনে ঘুরি_নাকি ছায়া থাকে চিরকাল আমার পেছনে? কী মায়াবী অপরাহ্ন, কী পূর্ণিমা রাতে ছায়া চলে সামনে-পেছনে লম্ববান। তাকে উড়িয়ে নিতে পারে না বৈশাখী ঝড় গুঁড়িয়ে দিতে পারে না তাকে নিদাঘের রোদ ধুয়ে দিতে পারে না তাকে শ্রাবণের অবিরাম ধারা_ ছায়া এমনই অমোচনীয় ছায়া এমনই দুর্লঙ্ঘ। ঘরের এখানে-সেখানে লুকিয়ে থাকে যাপিত জীবনের... বিস্তারিত ঝিলে অনেক ছায়ামাহবুব হাসানাত কে!কোথায় যেন চলে গেল আমি তাকে মুখস্থ করতে পারিনি সে যদি ফিরে আসে কীভাবে চিনব ঝিলে অনেক ছায়া অবশেষে মিলবে কায়া পেয়ে যাব তাকে!... বিস্তারিত বিপন্ন প্রহরের লিরিকমানজুর মুহাম্মদ চোখভরা বালিয়াড়ির রৌদ্র তপ্ত সুনসান জ্বালাহাতে একমুঠো সবুজ গান গাইছে না প্রহর, পড়ছে না বুকে টান ভাসিয়ে নিচ্ছে সব কোন অশুভ বাণ? ফুটপাতে সোনালুর থোকায় ঝুলে হলুদ যৌবন ফরমালিনের বিনিদ্র জাগে শিশুর পুষ্টি অন্ধ নগরে সবাই পাকা শুটার ফুল নয়, ফলের লাল হলুদে খোঁজে তুষ্টি। কোথাও আর একটিও সুরের পাখি নেই ... বিস্তারিত সময়ের কাছেআরিফ নজরুল সময় অনন্ত, আমারই ক্ষণিক জীবনক্ষয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাকে রেখে যেতে চাই সময়ের কাছে সময়ই আমাকে বাঁচিয়ে রাখবে। কলমের সঙ্গে আছি কলমেরও কবিতা আমার প্রতিলিপি সভ্যতার কংক্রিট হবে ধূলিময় কবিতা-ই গড়বে সবুজ অরণ্য। সময়ের ভাঁজে ভাঁজে কবিতার পঙ্ক্তিমালা উচ্চারিত হবে সাহসী মানুষের কণ্ঠে অনন্ত সময়ের বুকে মানুষেরা নতুন ভাষায় পড়বে আমার কবিতা। হয়তো... বিস্তারিত জলজ রোদ্দুররাহমান ওয়াহিদ তবুও কাঙ্ক্ষায় জেগে থাকে নৈঃশব্দ্যের ঘ্রাণ; থাকেআদুরে হাওয়ার সাথে কিংশুকি প্রাণ। ঝরা শৈশব থেকে ভেসে আসে ন্যাংটো দুপুর, আসে যৌবন থেকে রিনিঝিনি নারী ও নূপুর। বল, কোন লোকালয়ে ছড়াইব অরণ্য-কুজন, বল, কোন মৃদঙ্গলয়ে হবে স্বপ্ন সৃজন। দ্যাখো, তরঙ্গহীন বয়ে যায় চোখ সমুদ্দুর; শূন্য কলস ফেটে ঝরে পড়ে জলজ রোদ্দুর।... বিস্তারিত |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |