বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
বিকেএসপি ও বিসিবির মধ্যে চুক্তি সম্পন্নক্রীড়া প্রতিবেদক ![]() মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার বিকেএসপি এবং বিসিবির মধ্যকার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শেষে করমর্দন করছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক। মাঝে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন -সৌজন্য ছবিক্রিকেট উন্নয়নে দুই দশকের সঙ্গী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের উপস্থিতিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সমঝোতা স্মারকে বিসিবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক স্বাক্ষর করেন। পাঁচ বছরের সমঝোতা স্মারকের আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিকেএসপিতে দুটি মাঠ নির্মাণ করছে বিসিবি। নতুন দুই ভেন্যু বিকেএসপি তিন ও চার নাম্বার মাঠে থাকছে আধুনিক সাজকক্ষ। এছাড়া ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু দুটিতে ৫টি করে সেন্টার উইকেট রয়েছে।( লেখাটি পড়া হয়েছে ৩৪ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |