মতামত :
¦
¦
সেরে উঠছেন ফিরোজা বেগমবিনোদন রিপোর্ট গত ১৩ মে কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমকে গুরুত্বর অসুস্থাবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। ফিরোজা বেগমের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সম্প্রতি ৫ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ডা. মাদব কিরাণের তত্ত্বাবাধানের টিমটি পরিচালিত হচ্ছে। এতদিন ফিরোজা বেগম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তবে গতকাল তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আলাদা স্থানে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে তার ছেলে ব্যান্ডশিল্পী হামিন আহমেদ বলেন, আইসিইউর পরিবেশ মা সহ্য করতে পারছিলেন না। তাই তাকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে বিশেষ তত্ত্বাবাধনে রাখা হয়েছে। মায়ের পুরোপুরি সেরে উঠতে আরো ৪-৫ দিন সময় লাগবে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। মা আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। একটু
একটু করে কথাও বলতে পারছেন। মায়ের সুস্থতা কামনা করে সবাই দোয়া করবেন।
কর্তব্যরত এক চিকিৎসক জানান, বয়সের কারণে তার শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। কিডনিতেও সমস্যা হয়েছে। আর এই সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে বেশ ক্ষাণিকটা সময় লাগবে।
বরেণ্য এ শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরিকল্পনা রয়েছে কিনা- জানতে চাইলে হামিন আহমেদ আরো বলেন, 'এখানকার কর্তব্যরত ডাক্তারাই তা ঠিক করবেন। আমরাও মায়ের শরীরের প্রতি নিয়মিত খেয়াল রাখছি। যদি প্রয়োজন পড়ে, তবে অবশ্যই তাকে দেশের বাইরে নিয়ে যাব।'
অন্যদিকে, নজরুলজয়ন্তী উপলক্ষে গতকাল চ্যানেল আইয়ের উন্মুক্ত প্রাঙ্গণে 'নজরুলমেলা' অনুষ্ঠিত হয়েছে। ফিরোজা বেগমকে এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে।
 
( লেখাটি পড়া হয়েছে ৯২ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin