বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বাঁধনের নজরুল সঙ্গীতের অ্যালবামবিনোদন রিপোর্ট ![]() ক্লোজআপ তারকা সাবরীনা রহমান বাঁধনের দ্বিতীয় একক অ্যালবাম 'অতঃপর ভালোবাসা' এ বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। অ্যালবামটি আধুনিক গান দিয়ে সাজানো হয়েছিল। তবে প্রথমবারের মতো নজরুল সঙ্গীতের একটি একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বাঁধন। এরই মধ্যে তিনি বেশ ক'টি নজরুলের গান নির্বাচন করেছেন। কিছু দিনের মধ্যেই অ্যালবামের কাজ শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে বাঁধন বলেন, 'আমার কণ্ঠে শ্রোতারা আধুনিক ও ফোক গান শুনেছেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধে দু'-একটি নজরুল সঙ্গীতও গেয়েছি। ছোটবেলা থেকেই আমি নজরুলের গানের দারুণ ভক্ত। আমার পছন্দের কিছু নজরুল সঙ্গীত রয়েছে। সেগুলোই এ অ্যালবামের জন্য নির্বাচিত করছি। এ বছরই অ্যালবামটি সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হবে।' এদিকে, দ্বিতীয় অ্যালবাম 'অতঃপর ভালোবাসা'র কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছেন বাঁধন। কিছু দিনের মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে গানগুলোর দৃশ্য ধারণ শুরু হবে। সম্প্রতি, সোহানুর রহমান সোহান পরিচালিত 'ভালোবাসার চেয়েও একটু বেশি' ছবিতে প্লেব্যাক করেছেন বাঁধন। অনুরূপ আইচের লেখা ও রাফির সঙ্গীতায়োজনে গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের শহিদ। উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পা রাখেন বাঁধন। ২০০৮ সালে গানচিলের ব্যানারে তার প্রথম একক অ্যালবাম 'ইচ্ছে বৃষ্টি' প্রকাশিত হয়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |