শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
ছোটপর্দায় নজরুল শ্রদ্ধার্ঘ্যবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। সেসব থেকে বাছাইকৃত কিছু অনুষ্ঠান নিয়ে তৈরি করা হলো এ প্রতিবেদন_ মাছরাঙা টিভিতে বেলা ২-৩০ মিনিটে খ-নাটক 'কুহু' প্রচার হবেবিটিভি : দিনব্যাপী প্রচার হবে নজরুল সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান, প্রমাণ্য অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজন।চ্যানেল আই : চ্যানেল আই ভবনে সকাল ১১টা ০৫ মিনিটে একঝাঁক পায়রা উড়িয়ে অষ্টম নজরুল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। এটিএন বাংলা : রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'শিল্পী'। নাটকটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তানভীন সুইটি, তনিমা হামিদ প্রমুখ। একুশে টিভি : সকাল ১০টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'বংশ'। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান 'নাচের ছন্দে নজরুল'। রাত ১০-১০ মিনিটে রয়েছে আশরাফী মিঠুর খ- নাটক 'নীল কণ্ঠ' [অভিনয়ে সজল-মোনালিসা] দেশ টিভি : রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নজরুলজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান 'পরিবারের নজরুল কবিতার নজরুল'। বাংলাভিশন : বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান 'কুহু কুহু কোয়েলিয়া'। রাত ৯টা ০৫ মিনিটে রয়েছে খ- নাটক 'বাঁধন হারা পালক'। এতে অভিনয় করেছেন কুসুম শিকদার, মীর সাবি্বর, সোহানা সাবা প্রমুখ। রাত ১১টা ২৫ মিনিটে থাকছে সঙ্গীতানুষ্ঠান 'সপ্ত সিন্ধু ভরি'। মাছরাঙা : সকাল ৭টায় 'রাঙা সকালে' নজরুলসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী খালিদ হোসেন। এছাড়া সকাল ১০টায় সঙ্গীতানুষ্ঠান 'অগি্নবীণায় বাজি', দুপুর ১২টা ৫ মিনিটে 'শিউলিমালা', ২-৩০ মিনিটে 'কুহু' [অভিনয়ে মৌ ও মাজনুন মিজান], বিকাল ৫টায় 'দুর্বার নজরুল', রাত ৯টায় 'বাংলা গানের উৎসব' [গাইবেন প-িত অজয় চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, কৌশিকী দেশিকান, চন্দনা চক্রবর্তী, খায়রুল আনাম শাকিল], রাত ১১টায় ম্যাগাজিন অনুষ্ঠান 'সঞ্চিতা' [নৃত্য পরিবেশন করবেন শখ ও সোহেল] এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে 'একালে নজরুল'। আরটিভি : রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে সরাসরি নজরুল সঙ্গীতের অনুষ্ঠান 'রুদ্রবীণার ঝংকার'। এতে গাইবেন খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুস্তারী ও অনিন্দিতা চৌধুরী। চ্যানেল নাইন : রাত ৯টায় প্রচার হবে খ- নাটক 'চানুভানু'। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করছেন অহনা, আফজাল কবীর, ডলি জহুর প্রমুখ। জিটিভি : রাত ৮টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'শিউলিমালা'। কমল চাকমার পরিচালনায় এতে অভিনয় করেছেন_ ঈশানা, রওনক হাসান, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |