শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
প্রবাসীদের বিনিয়োগ সহজ করতে বিএমবিএ'র সুপারিশবহুজাতিক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির ব্যাপারে উৎসাহিত করা এবং পৃথক বাজার গঠন। পেশাগত তথ্য সেবা ও অনলাইনে সঠিক তথ্য প্রদানে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের পৃথক গবেষণা বিভাগ গঠন ও ইসলামী মার্কেট গঠনের সুপারিশ করা হয়যাযাদি রিপোর্ট পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ব্যবস্থা সহজতর করাসহ একগুচ্ছ প্রস্তাবনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) শিগগিরই জমা দেয়া হবে বলে যায়যায়দিনকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মাদ এ হাফিজ। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিএসইসিকে সব ধরনের সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএমবিএ। ১৩ মে বিএসইসি'র কনফারেন্স রুমে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে পূর্ব নির্ধারিত বৈঠকে বিএমবিএ'র কাছ থেকে কিভাবে বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় সে লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় বিএসইসি। সূত্র জানায়, বৈঠকে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ইতোপূর্বে গঠিত বিএসইসিতে অনুষ্ঠিত সভা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বৈঠকে আরো সহজ উপায়ে কিভাবে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি যুযোপযোগী আইন প্রণয়নেরও প্রস্তাবনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য প্রণীতব্য আইন কিভাবে আরো সহজ করা যায় সে ব্যাপারেও বিশদ আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএমবিএ'র সভাপতি মোহাম্মদ এ হাফিজ যায়যায়দিনকে বলেন, ১৩ মে বিএসইসি'র সঙ্গে বিদেশি বিনিয়োগের বিষয়ে একটি বৈঠক হয়েছে। সে লক্ষ্যেই বিএমবিএ সদস্যরা বিদেশি বিনিয়োগের বিষয়ে পুঁজিবাজারবান্ধব প্রস্তাবনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির কাছে শিগগিরই এসব সুপারিশ জমা দেয়া হবে। তিনি বলেন, পুঁজিবাজারে প্রবাসীরা এগিয়ে এলে বিপুল পরিমাণ বিনিয়োগ আনা সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এ হাফিজ বলেন, পুঁজিবাজার উন্নয়নে মার্চেন্ট ব্যাংকগুলো নিরলসভাবে কাজ করছে। আসন্ন বাজেটকে সামনে রেখে ইতোমধ্যে বিএসইসি'র মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। এবারের বাজেটও পুঁজিবাজারবান্ধব হবে বলে মনে করেন তিনি। এছাড়া বৈঠকে ইস্টার্ন ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে সদস্য পদ প্রদান করাসহ চলমান অর্থনৈতিক শুমারির ওপর একটি প্রস্তাবনা পরিসংখ্যান ব্যুরোকে দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়। সুপারিশে বলা হয়, স্বনামধন্য বহুজাতিক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির ব্যাপারে উৎসাহিত করা এবং পৃথক বাজার গঠন। এছাড়া মার্চেন্ট ব্যাংক কর্তৃক (পোর্টফোলিও ম্যানেজার) বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা দানের তথ্য প্রদান, বিদেশি বিনিয়োগকারীদের পেশাগত তথ্য সেবা ও অনলাইনে সঠিক তথ্য প্রদানে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের পৃথক গবেষণা বিভাগ গঠন করার সুপারিশ করা হয়। এতে আরো বলা হয়, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্ড মার্কেট পুনর্গঠন, এসএমই মার্কেট পুনর্গঠন ও ইসলামিক মার্কেটর মতো পৃথক বাজার গঠন, তালিকাভুক্ত নয় এমন বন্ড অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ, ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসাবে গণ্য করা, বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকসহ রপ্তানিমুখী স্থানীয় ও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও যৌথ মালিকানাধীন কোম্পানিগুলো (ইপিজেডের কোম্পানিসহ) পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে উৎসাহিত করা, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর বিদেশি ফান্ড (তহবিল) ও বিদেশি পেনশন ফান্ড ব্যবস্থাপনা করার অনুমোদন প্রদান, মার্চেন্ট ব্যাংকার, স্টক ব্রোকার ও স্টক এক্সচেঞ্জগুলোতে ফাইন্যান্সিয়াল এডুকেশন বিভাগ গঠন ইত্যাদি সুপারিশ করা হয়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
অর্থ-বাণিজ্য -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |