বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আট বছরে জনসংখ্যায় যোগ হবে
দু'কোটি : মন্ত্রীযাযাদি রিপোর্ট বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ২৪ লাখ।মঙ্গলবার সংসদে এই ধারণা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। পঞ্চম আদমশুমারির তথ্য জানিয়ে ২০১১ সালে পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন, দেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রজনন হার কমতির দিকে থাকায় জনসংখ্যা বৃদ্ধির হারও কমছে। জাতিসংঘ জনসংখ্যা বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৭২ লাখ বলে জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, বর্তমানে নারীদের গড় আয়ু ৬৮ দশমিক ৮ বছর, যা ২০০৫ সালে ছিল ৬৫ দশমিক ৫ বছর। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |