পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
বাংলাদেশ-ভারত সম্পর্ক বেগবান রাখতে হবে : ইনুযাযাদি রিপোর্ট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক নতুনভাবে আবিষ্কৃত হয়। তিনি বলেন, উভয় দেশের সংস্কৃতির বিনিময়ের মধ্যদিয়ে এ সম্পর্কে সচল ও বেগবান রাখতে হবে।
তথ্যমন্ত্রী বুধবার সকালে তার দপ্তরে মোহনা বাংলাদেশ-ভারত মৈত্রী সাংস্কৃতিক সমিতির ছয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সঙ্গে বৈঠকে একথা এক বলেন।
মোহনার সভাপতি সাবেক কৃতী ফুটবলার জাকারিয়া পিন্টু ও সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের লোকসঙ্গীতকে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর মানুষের মাঝে প্রচারের মাধ্যমে এদেশের সংস্কৃতি বিস্তারে মোহনার চলমান কার্যক্রম ও পরবর্তী উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তারা ভারত সফরকালে ভারতের মানুষের আতিথেয়তারও ভূয়সী প্রশংসা করেন। মোহনার সিনিয়র সহ-সভাপতি গীতিকার মোহাম্মদ মফিজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক যন্ত্রশিল্পী নাহার আহম্মেদ ও প্রচার সম্পাদক সঙ্গীত শিল্পী সীমা চৌধুরী সরকারিভাবে শিল্পীদের ভারত সফরের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin