বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
লোহাগড়ায় সন্ত্রাসী হামলায়
আহত যুবদল নেতার মৃত্যু
২০টি বাড়ি লুটলোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় আহত উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ফকির (৩৭) সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পুলিশ জানায়, উপজেলার কুমড়ী গ্রামের পূর্বপাড়ার মৃত বাবু ফকিরের ছেলে ও উপজেলা যুবদলের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ফকির ১৭ মে রাত ৮টার দিকে দিঘলিয়া বাজারের দিলীপের সেলুন থেকে বের হওয়া মাত্র ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এ খবর পাওয়ার পর ওসমান সরদারের নেতৃত্বে জামাল, ওমর, মিরাজ, রবিউলসহ ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী রাতেই প্রতিপক্ষ ইসহাক সরদার, রতন, ইউসুফ, মিলন, জালাল, মন্দির খাঁ, বাদশা খাঁ, গোলাপ খাঁ, সালাম, আকরাম, আয়নাল, হিমাই, মিরাজ, সিরাজসহ ১৫-২০ জনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় কুমড়ী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কুমড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |