বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
থাই বৌদ্ধ ভিক্ষুর
বিমানবিলাসযাযাদি ডেস্ক ![]() থাইল্যান্ডের এক বৌদ্ধ ভিক্ষুর বিমান ভ্রমণের একটি ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সাধাসিধে জীবনযাপনের জন্য সুপরিচিত বৌদ্ধ ভিক্ষুদের একজনকে এই ভিডিওচিত্রে দেখা গেছে- একটি ভাড়া করা বিমানে চড়ে ভ্রমণ করছেন। শুধু তাই নয়, কানে হেডফোন, চোখে দামি স্টাইলিশ এভিয়েটর সানগ্লাস লাগিয়ে তিনি বেশ আয়েশি ভঙ্গিতে বিমানযাত্রা উপভোগ করছেন। এ সময় তার হাতেও দেখা গেছে অনেক দামি লুইস ভুইট্টন লাক্সারি হ্যান্ডব্যাগও।একজন বৌদ্ধ ভিক্ষুর এই বিলাসবহুল প্রাইভেট বিমান ভ্রমণ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে কমপক্ষে ২ লাখবার দেখা হয়েছে ভিডিওটি। আর ৯৫ ভাগ বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশ থাইল্যান্ডের এই ভিক্ষুর এমন আচরণ প্রকাশ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দেশটির কর্তৃপক্ষও। আর এর ফলে দেশটির জাতীয় বুদ্ধিজম দপ্তর সেখানকার ভিক্ষুদের কার্যক্রম তদারকি শুরু করেছে। ন্যাশনাল বুদ্ধিজম দপ্তরের পরিচালক নোপারাত বেনজাওয়তানান জানান, চলতি বছরের শুরুতেই তারা এই ভিডিওচিত্রটি দেখেছেন এবং থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি মঠের ওই ভিক্ষুকে ভবিষ্যতে এ ধরনের বিলাসী আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে। তিনি বলেছেন, 'দামি সানগ্লাস ও লুইস ভুইট্টন হ্যান্ডব্যাগ নিয়ে তার আচরণের যে জমকালো প্রদর্শনীই হয়েছে_ যা সমালোচকদের প্ররোচিত করবে।' যার আচরণ নিয়ে এত সমালোচনা, সেই বৌদ্ধ ভিক্ষুর নাকি এখন খোঁজই মিলছে না। থাইল্যান্ডের সি সা কেটের বুদ্ধিজম দপ্তরের পরিচালক ভিরুদ চাইপান্না জানান, তিনি সেই মন্দিরে গিয়ে সেই ভিক্ষুর খোঁজ পাননি। মঠের লোকেরা বলেছে, তিনি এখন একটি ধর্মীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন। ৩৪ বছর বয়সী ওই বৌদ্ধ ভিক্ষুর নাম লুয়াং পু নেনখাম চাত্তিগো বলেও জানান তিনি। তবে একজন ভিক্ষু দাবি করেছেন, ওই প্রাইভেট জেট বিমানটি লুয়াং নিজে ভাড়া করেননি। তাদের এক ভক্ত গত বছরের নভেম্বরে ব্যাংককে ধর্মীয় প্রার্থনা শেষে সি সা কেটে তাদের নিজ আবাসস্থলে ফেরার জন্য ভাড়া করে দিয়েছিলেন ওই প্রাইভেট জেট। খান্তিথাম মন্দিরের প্রশাসনিক কর্মকর্তা মনরুইদিও নিশ্চিত করে বলেন, প্রাইভেট জেটে দেখা যাওয়া ওই ভিক্ষু তাদের মন্দিরেরই। তিনি বলেন, বিষয়টি আমরা পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারব, তবে এখনই নয়। কারণ ওই ভিক্ষু ফ্রান্সে অবস্থান করছেন। থাইল্যান্ডে প্রায় ৬১ হাজার বৌদ্ধ ভিক্ষু আছেন। দেশটির বৌদ্ধ কর্তৃপক্ষ মহামতি বুদ্ধের শিক্ষা এই যুগেও টিকিয়ে রাখার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসবে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে সেখানে। তবে অনেক বৌদ্ধ ভিক্ষুদের মাদক গ্রহণ, পতিতালয়ে গমন এবং মদ্যপানের মতো খবর ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে আছে দেশটির বৌদ্ধ ধর্মীয় কর্তৃপক্ষ। আর এবার বৌদ্ধ ভিক্ষুর বিমানবিলাস নিশ্চিত করেই নজরদারি আরো বাড়িয়ে তুলবে ভিক্ষুদের জীবনযাপনের ওপর। তথ্যসূত্র : ইয়াহু নিউজ এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |