মতামত :
¦
¦
মায়ের মতো নরম মনের মানুষ আমি নই : রাহুল গান্ধীযাযাদি ডেস্ক ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের তরুণ নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেছেন, 'আমি আমার মা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মতো অত নরম মনের মানুষ নই। আমি আমার দাদি এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই দৃঢ়চেতা।' কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিলি্লর প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। তথ্যসূত্র : জি-নিউজ, আইআরআইবি
দিলি্লর মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়ে তিনি বলেন, 'দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভারতের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী দল হিসেবে কংগ্রেসের মর্যাদা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। আগামী নির্বাচনে দলকে অবশ্যই জেতাতে হবে।' এ সময় আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কংগ্রেস দলের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি জোট নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি। তবে সরকার এবং দলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্ন সুকৌশলে পাশ কাটিয়ে যান তিনি। তবে পরবর্তী নির্বাচন পর্যন্ত দলের বর্তমান নেতৃত্ব বহাল থাকবে এ সময় আভাস দেন রাহুল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই রাহুল গান্ধী নিজের আসন পাকা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বিভিন্ন সভা সেমিনারে অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজ্যের নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়ার পাশাপাশি এরই মধ্যে দিলি্ল, মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ওইসব এলাকার কংগ্রেস নেতা ও সরকারের মধ্যে সমন্বয়ের পাশাপাশি দুই পক্ষের মধ্যে সম্পর্কেরও উন্নয়ন ঘটিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, দিলি্লর মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত এবং রাজ্য কংগ্রেসের প্রধান আগরওয়ালের মধ্যে সম্পর্কের উন্নয়নও ঘটিয়েছেন রাহুর। ওই এলাকার বিবদমান পক্ষগুলোর মুখে এখন ঐক্যের সুর শোনা যাচ্ছে। তারা এখন বলছেন, 'রাহুল গান্ধী আমাদের আগামী নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে বলেছেন। আমরা এখন থেকে সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করতে যাচ্ছি।'
এর আগে গত বুধবার ইউপিএ সরকারের নবম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাহুল এবং সোনিয়া গান্ধী দুজনই বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওপর তাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। ২০১৪ সালের নির্বাচনে তারা দুজনই মনমোহনকে সমর্থন দেবেন। কারণ প্রধানমন্ত্রী মনমোহন সিং যথাযথভাবেই তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি তার যোগ্যতা ও কর্মক্ষমতাবলে সবার কাছে শ্রদ্ধার পাত্র। এ সময় মা সোনিয়া গান্ধীর সঙ্গে সুর মিলিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, 'দল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বা সম্পর্কে ফাটল ধরেছে বলে যেসব গুজব শোনা যাচ্ছে, সেসব বিরোধী দলের সৃষ্টি। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আমাকে ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, সেসব সম্পর্কে আমার অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমি বলতে চাই প্রধানমন্ত্রী মনমোহনের ওপর আমাদের সবসময়ই আস্থা রয়েছে আশা করি আগামী নির্বাচনেও তা বজায় থাকবে।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin