মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ওমানে দুই বছর ধরে বেতন নেই ৩০ বাংলাদেশিরযাযাদি ডেস্ক ওমানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে দুই বছর ধরে কাজ করেও মজুরি পাচ্ছেন না ৩০ বাংলাদেশি শ্রমিক। বেতন না পেয়ে 'বন্দি' অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের দেশেও আসতে দেয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে পাসপোর্ট। বিষয়টি ওমানে বাংলাদেশ দূতাবাসকে জানানো হলেও তারা এ বিষয়ে সহায়তা পাচ্ছেন না। রোববার ওমানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক মাসকট ডেইলি এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়- আটকে পড়া ৩০ বাংলাদেশি জানান, গত বছরের ডিসেম্বরে তারা সবাই মিলে এর প্রতিবাদ করেছিলেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে কোম্পানি কর্তৃপক্ষ মজুরি না দেয়ার পাশাপাশি তাদের বিমানের ফিরতি টিকিট ও পাসপোর্ট আটকে রাখে। অসহায় এই ৩০ প্রবাসী অভিযোগ করেন, মজুরি না পেলেও তারা কোম্পানিটিতে নিয়মিত কাজ করে আসছেন। এর মধ্যে মাওয়ালেহ শহরের সানা এলাকায় তারা দুটি হাউজিং প্রকল্পের কাজ শেষ করেছেন। তবে ওই শ্রমিকদের বাংলাদেশ থেকে কবে ওমানে নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে মাসকট ডেইলির প্রতিবেদনটিতে কিছু বলা হয়নি। এমনকি কোম্পানিটির নামও প্রকাশ করেনি ওমানের পত্রিকাটি। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |