মতামত :
¦
¦
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ক্লিক শামীম খুনযশোর প্রতিনিধি যশোরের চিহ্নিত সন্ত্রাসী শামীম ওরফে ক্লিক শামীমকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে চৌগাছার একটি বাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে শামীমের মা লাশটি শনাক্ত করেছেন। নিহত শামীম যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আবুল হাশেম চুনির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বেড়গোবিন্দপুর বাওড়ের শ্মশানঘাটের নিচে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধারের পর শুক্রবার ভোরে তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর শামীমের মা লাশ শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর বাওড়ের শ্মশানের নিচে কচুরিপানার ভেতরে লাশ রেখে যায়।
স্থানীয় সূত্র জানায়, পুলিশের সোর্স পরিচয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল শামীম। তার বিরুদ্ধে বেজপাড়ার ব্যবসায়ী কামরুল হত্যা ছাড়াও ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।
সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে বিরোধের পাশাপাশি তার দ্বিতীয় স্ত্রী পিয়ার ভাই মাল্টি সুমনের সঙ্গেও তার বিরোধ ছিল। সুমনসহ তার লোকজন এ হত্যাকা-ে জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে পুলিশের সোর্স হওয়ায় তাকে নিয়ে যশোরের দুই পুলিশ কর্মকর্তার মধ্যে বিরোধ ছিল। ক্লিক শামীম এ বিরোধের বলি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যশোরের আলোচিত সন্ত্রাসী সিন্ডিকেট প্রধান হাসান মিজানের ধরা পড়া ও ক্রসফায়ারে প্রাণ যাওয়ার নেপথ্যেও ক্লিক শামীমের নাম জড়িয়ে রয়েছে। প্রচার রয়েছে, ক্লিক শামীম ফাঁদ পেতে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছিল। শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।
 
( লেখাটি পড়া হয়েছে ৮ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin