শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
গাড়ি ছিনতাই : ডিবি
পুলিশসহ গ্রেপ্তার ২সাভার প্রতিনিধি ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ছিনতাই করার সময় গোয়েন্দা পুলিশসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। এরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নায়েক হেমায়েত উদ্দিন (৪০) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার কলমেশ্বর এলাকার কদম আলীর ছেলে কবীর হোসেন (৩৮)। হেমায়েত বরিশালের উজিরপুর উপজেলার অনুয়া গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে হেমায়েত ও কবীর সাভারের জোরপুলে সড়কে বেরিকেড দিয়ে ব্যবসায়ী আমিনুর রহমানের প্রাইভেট কার ছিনতাই করেন। এরপর তারা ওই ব্যবসায়ীকেও মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের ধরে ফেলে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে ছিনতাইকারী চক্রের অপর দুই সদস্য প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় বলে মশিউদ্দৌলা জানান। ব্যবসায়ী আমিনুর জানান, নিজের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে রাত আনুমানিক ১টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। বলিয়ারপুর এলাকায় সড়কের মাঝখানে একটি মাইক্রোবাস রেখে তার গাড়ির পথরোধ করা হয়। ওরা পুলিশ পরিচয় দিয়ে কাজগপত্র পরীক্ষা আর তল্লাশির নাম করে তাকে গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে উঠায়। তখন দুইজন তার প্রাইভেট কার নিয়ে চলে যায়। বাকি দুজন তাকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে সাভারের দিকে নিয়ে আসে। মাইক্রোবাসটি জোরপুল এলাকার লালন সিএনজির সামনে পেঁৗছলে চিৎকার শুরু করেন বলে জানান আমিনুর। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |