মতামত :
¦
¦
প্রচ- দাবদাহে অতিষ্ঠ জনজীবনযাযাদি রিপোর্ট প্রচ- গরমের কারণে পথের পাশের ঠা-া পানীয় পান এবং কাটা ফলমূল খাওয়া বেড়ে গেছে -যাযাদিআষাঢ় শুরু হলেও দেখা নেই বৃষ্টির। বাড়ছে সূর্যের তাপ। প্রচ- দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটুতেই ক্লান্ত হয়ে পড়ছে মানুষ। গরমে নাভিশ্বাস ওঠা নগরবাসী একটু সুযোগ পেলেই খুঁজছে প্রশান্তি। পথের ধারে ঠা-া পানীয় পান এবং কাটা ফলমূল খাওয়া বেড়ে গেছে। তবে এসব বাইরের খোলা খাবার খাওয়ার প্রবণতার সঙ্গে বাড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ। আবহাওয়া অফিস বলছে, গরম আজও থাকবে। তবে কাল থেকে কমে আসবে।
প্রচ- গরমের কারণে ঘর থেকে বের হচ্ছে না অনেকে। বাইরে বেরোলেই অধিক ঘামে ক্লান্ত হয়ে পড়ছে নগরবাসী। তাই অন্যান্য দিনের মতো পথঘাটে লোকজন কম দেখা গেছে। তবে নগরীতে যারা বাধ্য
হয়ে রাস্তায় বের হয়েছে, তারা সুযোগ পেলেই ঠা-ার প্রশান্তি খুঁজেছে। একটু ছায়া পেলেই জিরিয়ে নিচ্ছে। অনেকে আবার রাস্তার ধারে বিক্রি করা লেবুর শরবত, কাটা ফলমূল খাচ্ছে। খোলা এসব খাবার খেয়ে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তও হচ্ছে অনেকে।
ফার্মগেট এলাকায় কথা হয় আসাদুজ্জামানের সঙ্গে। রাস্তার পাশের ভ্যান থেকে লেবুর শরবত পান করছিলেন তিনি। জানালেন, 'গরমে ভেতরে সবকিছু শুকিয়ে গেছে। যতই পানি পান করছি, পিপাসা মিটছে না। তাই বাধ্য হয়ে রাস্তার পাশে বরফ দেয়া লেবুর শরবত খাচ্ছি।' এটা কতটা স্বাস্থ্যসম্মত_ জানতে চাওয়া হলে আসাদ বলেন, 'কিছু করার নেই ভাই, নিরুপায় হয়ে এগুলো খাই।'
চিকিৎসকরা গরমে হালকা ও ঢিলেঢালা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন। বাইরের খোলা খাবার এড়িয়ে চলার কথা বলছেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জানান, গরমে অতিরিক্ত ঘাম হওয়ায় মানুষের হিটস্ট্রোক ও ডায়রিয়ার প্রবণতা বাড়ে। তাই গরমে বেশি বেশি তরল খাবার খেতে হবে। স্যালাইন, লেবুর শরবত এবং ডাবের পানি পান করা যেতে পারে। ফলমূল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে বাইরের খোলা খাবার এড়িয়ে চলতে হবে।
গরমে অাঁটসাট কাপড় না পরে ঢিলেঢালা ও সুতি কাপড় পরার পরামর্শ দেন তিনি। বিশেষ করে শিশুদের ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলেছেন ডা. আব্দুল্লাহ।
জানতে চাওয়া হলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান জানান, গরম আরো এক দিন থাকতে পারে। পরশু থেকে গরম কমতে শুরু করবে। গতকাল ঢাকায় গড় তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার রাতেও সর্বোচ্চ তাপমাত্রা একই ছিল।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin