বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
প্রকৃতি ও মানুষআমরা, আমাদের সময়, সমাজ অনৈতিকতার অন্ধকারের অবিমৃষ্যকারিতায় ডুবে আছে। মূল্য চেতনার অবক্ষয়ে ক্ষীয়মান। নতুন-পুরনো সংস্কার এসে জমেছে সমাজের স্তরে স্তরে। গোটা দেশের অভ্যন্তরে। হাজী মুহম্মদ মহসিন, বেগম রোকেয়া, ইসমাইল সিরাজী, মুন্সি মেহেরুল্লাহ, রবীন্দ্রনাথ-নজরুলের মতো যুগধর বিশ্বব্রতী সমাজ সংস্কারকরা আবার এলে সত্যের ও সুন্দরের পুনঃপ্রতিষ্ঠা হতো। তাদের উত্তরসূরিরা নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। জীবনে-সমাজে-রাষ্ট্রে_ আমি বলব আজ সারাবিশ্বেই 'মর্যালিটির ক্রাইসিস'_ নৈতিকতার ক্রান্তি চলছে। বস্তুবাদী বিশ্ব কখনো মুক্তি পেতে পারবে না, যদি মানব জীবনে নৈতিকতার অবশ্যম্ভাবিকতাকে অস্বীকার করে বসে। নৈতিকতার অবমূল্যায়ন হলে মানবাধিকার ও মানব জীবনই ক্রমাগত লাঞ্ছিত হতে থাকবে।ইমারসন তার একটি লেখায় বলেছিলেন, প্রকৃতি মানুষের আর একটি মহান অভাব পূরণ করে; অর্থাৎ তাকে দেয় সৌন্দর্য-প্রেম। প্রাচীন গ্রিকেরা পৃথিবীকে বলতেন সৌন্দর্য। এই কথা, এই অবলোকন নিঃসন্দেহে সত্য সাক্ষ্য বহন করে। অসীম শূন্যতার ভেতরেও মরমীবাদীরা সৌন্দর্য ও শক্তি খুঁজে পান। আলোকের সম্মুখে সৌন্দর্য ভেসে ওঠে, বিভাসিত হয়। শরৎচন্দ্র তো অন্ধকারের ভেতর অসীমের সৌন্দর্য সন্ধান করতেন। অসীমত্বের অস্তিত্ব তো সমগ্র বিশ্বপ্রকৃতির ভেতর বিরাজিত। এর অনেকটাই... বিস্তারিত ইস্তাম্বুল বিদ্রোহ কি এরদোগানের পতন ঘটাবে?এরদোগানবিরোধী আন্দোলন খুব অল্প সময়ে এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা আর অবজ্ঞা করার পর্যায়ে নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এরদোগানের স্বদলের কতিপয় প্রভাবশালী রাজনীতিক ও গোষ্ঠী তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এমনকি সাম্প্রতিক বিক্ষোভ দমনের কৌশল নিয়ে তার সঙ্গে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের দূরত্ব বেড়েই চলেছে প্রতিনিয়ত।মুহাম্মাদ রুহুল আমীন ২০০২ সালের সাধারণ নির্বাচনে বিজয়ের পর রিসেপ তাইয়েপ এরদোগানের সুবিচার ও উন্নয়ন দল (একেপি) আধুনিক তুরস্কের ক্ষমতায় আরোহণ করে। ২০১১ সালের নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে জয়ী হওয়ার পর থেকে এরদোগান প্রধানমন্ত্রী হিসেবে একের পর এক অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কার সাধন করে অসাধারণ জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু এরদোগান বা একেপির শাসনতান্ত্রিক যাত্রা সম্পূর্ণ বাধামুক্ত থাকেনি। বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি, শহুরে সুশীল সমাজ, ধনিক... বিস্তারিতটিকফা চুক্তিদেশের স্বার্থ বজায় রাখুনঅবশেষে দীর্ঘ ১১ বছর ধরে আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করতে যাচ্ছে সরকার। গত সোমবার প্রস্তাবিত এ চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সময় ঠিক করে এ চুক্তি সই করা হবে। অনেক দেরিতে হলেও এ চুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে এটা একটি ইতিবাচক দিক। তবে এ চুক্তি বাস্তবায়নে যেন দেশের স্বার্থ ঠিক থাকে এবং ভবিষ্যতে... বিস্তারিত আবারো শ্রমিক অসন্তোষদ্রুত যৌক্তিক সমাধানে আসতে হবেঅস্থিরতা ও বিশৃঙ্খলার পূর্ণগ্রাসে ঢাকা পড়েছে দেশের তৈরি পোশাক খাত। বিগত কয়েক মাসে কারখানায় অগি্নকা-, ব্যাপক প্রাণহানি, কাঁদানে গ্যাস নিক্ষেপ, পুলিশের বুটের শব্দ, মুহুমুর্হু উঠতে থাকা নানা দাবি-দাওয়া সস্নোগান ইত্যাদি কর্মকা-ে কোনো পক্ষই সদর্থক ভূমিকা নিতে পারেনি। বেঁচে থাকার জন্য নূ্যনতম সুযোগ-সুবিধার দাবিতে বঞ্চিত শ্রমিকদের ক্রমেই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করলেও কাজে আসছে না তা।... বিস্তারিত পাঠক মতভোজ্যতেল সিন্ডিকেটের কাছে ভোক্তারা নাকাল দেশে ভোজ্যতেল নিয়ে চলছে ভয়াবহ নৈরাজ্য। সরকারের কঠোর নজরদারী না থাকার কারণে দেশের ভোক্তা সাধারণ ন্যায্যমূল্যে সয়াবিন কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। সিন্ডিকেট বাণিজ্যের কাছে ক্রেতা সাধারণ এখন অসহায়। অতিমুনাফা লোভীরা অস্বাভাবিকভাবে সাধারণ জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। বাণিজ্যমন্ত্রীর হুঙ্কার বাজার ব্যবস্থায় কোনো প্রভাব ফেলতে পারছে না। বেপরোয়া সিন্ডিকেটের দরুন দিন দিন ভোজ্যতেলের মূল্য অসহনীয় পর্যায়ে পেঁৗছে... বিস্তারিত বাণী চিরন্তনযাহারা অধম প্রকৃতি, তাহারা বিঘ্নের ভয়ে কোনো নতুন কর্ম আরম্ভ করিতেই সাহস করে না, যাহারা মধ্যম প্রকৃতি তাহারা কর্ম আরম্ভ করিলেও বিঘ্ন দেখিলে মধ্যপথে বিরত হয়। কিন্তু যাহারা উত্তম প্রকৃতি তাহারা পুনঃ পুনঃ বিঘ্ন দ্বারা প্রতিহত হইলেও প্রারদ্ধ কর্ম কিছুতে পরিত্যাগ করে না। _বিশাখ দত্ত... বিস্তারিত চাণক্য শ্লোকদুর্জন, শত্রু, পরপুরুষগামী স্ত্রী, গোচর্মের পাদুকা ও জীর্ণ বস্ত্র_ এসব দূর থেকে বর্জন করবে।... বিস্তারিত হাস্য - রসমাতাল : আজকে বেশ ভালো জিনিস দিয়েছ বাবা। খাওয়ার পর পৃথিবীটা কেমন যেন একেবারে দুলে উঠল। দোকানদার : তা না। এইমাত্র ভূমিকম্প হয়ে গেল তো! তাই সব দুলে উঠেছিল।... বিস্তারিত |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |